ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮

গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে কয়েক শ মানুষ হামলা চালায়। এ সময় আবাসন প্রকল্পের কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটে।