Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
পেন্টাগনে নজিরবিহীন রদবদল, শীর্ষ মার্কিন জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
22 February, 2025, 10:20 am
Last modified: 22 February, 2025, 01:07 pm

Related News

  • ইরানে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র, মিত্রদের আশঙ্কা বাড়ছে
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

পেন্টাগনে নজিরবিহীন রদবদল, শীর্ষ মার্কিন জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় সামরিক বাজেটে বড় পরিবর্তন ও বাহিনীর পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হয়েছে।
রয়টার্স
22 February, 2025, 10:20 am
Last modified: 22 February, 2025, 01:07 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ বাহিনী প্রধান এয়ার ফোর্স জেনারেল সি. কিউ. ব্রাউনকে বরখাস্ত করেছেন। পাশাপাশি আরও পাঁচজন জেনারেল ও অ্যাডমিরালকে অপসারণ করা হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি ব্রাউনের স্থলাভিষিক্ত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান 'রেজিন' কেইনকে মনোনীত করবেন। এর ফলে, প্রথমবারের মতো অবসরে যাওয়া একজন কর্মকর্তাকে আবার ফিরিয়ে এনে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে বসানো হচ্ছে।

এছাড়া, দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেটিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রথম নারী যিনি মার্কিন সামরিক বাহিনীর কোনো শাখার নেতৃত্ব দিয়েছেন। একইসঙ্গে এয়ার ফোর্সের ভাইস চিফ অব স্টাফ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদেরও অপসারণ করা হচ্ছে, যাদের দায়িত্ব ছিল সামরিক আইন ও ন্যায়বিচার নিশ্চিত করা।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের 'আমেরিকা ফার্স্ট' নীতির আওতায় সামরিক বাজেটে বড় পরিবর্তন ও বাহিনীর পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হয়েছে। সাধারণত, যুক্তরাষ্ট্রে প্রশাসন বদলের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক নেতৃত্ব পরিবর্তন হয়, তবে সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সরকারের নির্দেশনা অনুসারে কাজ করে থাকেন।

জেনারেল ব্রাউন ২০২৭ সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা ছিল, তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তাকে এই পদ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেয়া হয়েছে। যদিও তার উত্তরসূরিকে এখনো সিনেট অনুমোদন দেয়নি।

ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য, রোড আইল্যান্ডের সিনেটর জ্যাক রিড বলেছেন, 'রাজনৈতিক আনুগত্যের পরীক্ষা নেওয়ার জন্য বা বৈচিত্র্য ও লিঙ্গবৈষম্যকে কেন্দ্র করে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা হলে, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে, যা তাদের মিশন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান সেথ মোল্টন একে 'আমেরিকা, দেশবিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, 'এটি হলো আমাদের সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জ্বলন্ত উদাহরণ।'

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

পেন্টাগন / মার্কিন সেনা / মার্কিন সামরিক বাহিনী / ডোনাল্ড ট্রাম্প / রদবদল / জেনারেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • ইরানে কৌশলগত পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র, মিত্রদের আশঙ্কা বাড়ছে
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net