Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
হামাসকে 'শেষ সতর্কবার্তা' দেওয়ার পর ‘শিগগিরই’ গাজা চুক্তি করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
09 September, 2025, 09:20 am
Last modified: 09 September, 2025, 09:23 am

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • গুগল ম্যাপসের নতুন স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেল গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

হামাসকে 'শেষ সতর্কবার্তা' দেওয়ার পর ‘শিগগিরই’ গাজা চুক্তি করতে চান ট্রাম্প

হামাস জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু প্রস্তাব তারা পেয়েছে। যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে।
রয়টার্স
09 September, 2025, 09:20 am
Last modified: 09 September, 2025, 09:23 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা নিয়ে একটি চুক্তি শিগগিরই হতে পারে। এর মাধ্যমে হামাসের হাতে আটক সব জিম্মি মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তিনি জানান, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে 'শেষ সতর্কবার্তা' দিয়েছেন।

রোববার নিউইয়র্ক সফর শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, বিমানে বসেই এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, 'আমরা এমন একটি সমাধান খুঁজছি, যা খুব ভালো হতে পারে। অচিরেই আপনারা এ বিষয়ে শুনবেন। আমরা চেষ্টা করছি এটি শেষ করার, জিম্মিদের ফিরিয়ে আনার।' তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে, ট্রাম্প হামাসকে তার শর্ত মেনে নিতে সতর্ক করেন। তবে তিনি শর্তগুলোর ব্যাখ্যা দেননি। সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ তিনি লেখেন, 'ইসরায়েলিরা আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। আমি হামাসকে সতর্ক করেছি, না মানলে পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা, এরপর আর কোনো সতর্কবার্তা থাকবে না।'

পরে হামাস জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু প্রস্তাব তারা পেয়েছে। যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে। তবে সম্ভাব্য চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।

হামাস জানায়, তারা সব জিম্মি মুক্তির আলোচনায় প্রস্তুত। তবে শর্ত হিসেবে তারা দাবি করেছে 'যুদ্ধের অবসান ও ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে গাজা থেকে সরে যাওয়ার স্পষ্ট ঘোষণা'।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন সব জিম্মিই ফিরে আসবে। তিনি বলেন, 'আমরা সবাইকে ফিরে পাবো।' তবে তিনি উল্লেখ করেন, কেউ কেউ হয়তো ইতোমধ্যে মারা গেছেন। সে ক্ষেত্রে তাদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা হবে।

শনিবার ইসরায়েলের এন১২ নিউজ জানায়, হামাসের কাছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনেই অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী হাজারো ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। পাশাপাশি যুদ্ধবিরতির সময় যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলবে।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, ট্রাম্পের প্রস্তাব তারা 'গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।' তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / গাজা / হামাস / যুদ্ধবিরতি / জিম্মি মুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • গুগল ম্যাপসের নতুন স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেল গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net