Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
প্রথমবারের মতো হুইলচেয়ারে বসে মহাকাশ ঘুরে এলেন জার্মানির প্রকৌশলী

আন্তর্জাতিক

সিএনএন
21 December, 2025, 10:45 am
Last modified: 21 December, 2025, 10:53 am

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • ১০০০ ডিগ্রি সেলসিয়াসের চুল্লিসহ মহাকাশে সেমিকন্ডাক্টর তৈরি কারখানা পাঠাল ব্রিটিশ কোম্পানি

প্রথমবারের মতো হুইলচেয়ারে বসে মহাকাশ ঘুরে এলেন জার্মানির প্রকৌশলী

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড ৩৭ মহাকাশ অভিযানে অংশ নিয়ে এই ইতিহাস গড়েন তিনি।
সিএনএন
21 December, 2025, 10:45 am
Last modified: 21 December, 2025, 10:53 am
ছবি: ব্লু অরিজিন

শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে, তা আবারও প্রমাণ করলেন ৩৩ বছর বয়সী মাইকেলা বেন্টহাউস। বিশ্বে প্রথমবারের মতো হুইলচেয়ারে বসে মহাকাশের সীমানা বা 'কারমান লাইন' অতিক্রম করে এই জার্মান প্রকৌশলী ইতিহাস গড়েছেন। 

গতকাল শনিবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্ন লঞ্চ প্যাড থেকে ব্লু অরিজিনের 'নিউ শেপার্ড' রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমান মাইকেলা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অ্যারোস্পেস ও মেকাট্রনিকস প্রকৌশলী হিসেবে কর্মরত মাইকেলার এই যাত্রা মহাকাশ পর্যটনের ইতিহাসে এক বড় মাইলফলক।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ওপরে কারমান লাইনকে মহাকাশের সীমানা ধরা হয়। 'এনএস-৩৭' নামের এই মিশনটি ছিল ব্লু অরিজিনের ১৬তম সাব-অরবিটাল মহাকাশ পর্যটন অভিযান। ২০০০ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের হাত ধরে যাত্রা শুরু করে ব্লু অরিজিন। সংস্থাটির মূল লক্ষ্যই হলো মহাকাশযাত্রাকে সবার হাতের নাগালে নিয়ে আসা। যাতে প্রথাগত বা পেশাদার নভোচারী নন, এমন অত্যুৎসাহী মানুষেরাও মহাকাশ ভ্রমণের সুযোগ পান।

উড্ডয়নের আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেলা নিজের সংশয়ের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, 'আমি সব সময় মহাকাশে যেতে চাইতাম। কিন্তু ভাবতাম, আমার পক্ষে এটা আসলে সম্ভব নয়। যাদের একটি পা কাটা হলেও একটু-আধটু হাঁটতে পারেন, হয়তো মহাকাশ তাদের জন্য। কিন্তু মেরুদণ্ডে চোট নিয়ে হুইলচেয়ারে বসে মহাকাশে যাওয়াটা হয়তো অনেক দূরের বিষয়।'

২০১৮ সালে মাউন্টেন বাইকিংয়ের সময় স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে হাঁটার শক্তি হারান মাইকেলা। তবে দুর্ঘটনা তাকে থামিয়ে রাখতে পারেনি। প্রকৌশল ও গবেষণায় নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই প্রকৌশলবিদ্যার হাত ধরেই পৌঁছালেন মহাকাশে।

নিউ শেপার্ড ক্যাপসুলে মিকেলার এই ঐতিহাসিক যাত্রা স্থায়ী ছিল প্রায় ১০ মিনিট। শব্দের চেয়ে তিন গুণ গতির রকেটে চড়ে মাইকেলা ও তার পাঁচ সহযাত্রী কারমান লাইন পেরিয়ে যান এবং নিরাপদে ফিরে আসেন।

নিউ শেপার্ড রকেটের নকশাই এমনভাবে করা, যাতে মহাকাশের সীমানায় পৌঁছে যাত্রীরা কয়েক মিনিটের জন্য ভরশূন্যতা উপভোগ করতে পারেন। এরপর মাধ্যাকর্ষণের টানে ক্যাপসুলটি আবার পৃথিবীতে ফিরে আসে। মাইকেলা বেন্টহাউসের জন্য এই অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর, তবে চ্যালেঞ্জিংও।

উড্ডয়নের আগে তিনি জানিয়েছিলেন, সিট থেকে ওঠার সময় নিজের অসাড় পা আটকে রাখার জন্য বিশেষ একটি স্ট্র্যাপ বা ফিতা ব্যবহার করবেন। যেহেতু প্রশিক্ষণের সময় তিনি আগেই ভরশূন্য অবস্থার স্বাদ পেয়েছেন, তাই এবার কেবিনে ভেসে ভেসে ডিগবাজি খাওয়ার চেয়ে জানালার বাইরের দৃশ্য দেখাতেই তার আগ্রহ ছিল বেশি। একই সঙ্গে তার এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার মতো অন্য শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য কীভাবে কাজে লাগানো যায়, সেটাও ছিল তার ভাবনায়।

শনিবার ব্লু অরিজিনের ক্যাপসুল থেকে বেরিয়ে মাইকেলা জানান, ওই স্ট্র্যাপ বেশ ভালো কাজ করেছে। উচ্ছ্বসিত মিকেলা বলেন, 'দৃশ্যটা ছিল অপূর্ব! ভরশূন্য থাকার সময়টুকু তো বটেই, ওপরে ওঠার পুরো সময়টাও আমার দারুণ লেগেছে। রকেটে করে ওপরে ওঠার প্রতিটি ধাপ অনুভব করাটা ছিল এক অন্য রকম অনুভূতি।'

নিউ শেপার্ডে চড়ে কয়েক মিনিট ভেসে থাকার আনন্দ যেমন আছে, তেমনি আছে তীব্র চাপও। নামার সময় যাত্রীদের শরীরের ওপর পৃথিবীর স্বাভাবিক অভিকর্ষজ বলের পাঁচ গুণ (৫-জি) চাপ পড়ে।

ওড়ার আগে মাইকেলা জানতেন না যে ভরশূন্য অবস্থা থেকে তিনি অন্যের সাহায্য ছাড়া নিজের সিটে ফিরে আসতে পারবেন কি না। তাই তার সহায়তার জন্য পাশে ছিলেন স্পেস-এক্সর সাবেক নির্বাহী ও বন্ধু হান্স কনিগসম্যান। প্রয়োজনে মিকেলাকে সাহায্য করার প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি।

নিজেদের অভিজ্ঞতা জানাতে গিয়ে কনিগসম্যান বলেন, 'সত্যি বলতে, আমি ভাবিনি বিষয়টা এতটা তীব্র হবে। যতটা ভেবেছিলাম, চাপ ছিল তার চেয়েও বেশি। মহাকাশে নড়াচড়া বেশ ধীর হয়ে যায়, কিন্তু সেগুলোর প্রভাব হয় খুব শক্তিশালী।'

এই মহাকাশযাত্রার মাধ্যমে স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্তদের নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান 'উইংস ফর লাইফ'-এর জন্য তহবিল সংগ্রহ করছেন মাইকেলা।

Related Topics

টপ নিউজ

মহাকাশ / মহাকাশ ভ্রমণ / হুইলচেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • ১০০০ ডিগ্রি সেলসিয়াসের চুল্লিসহ মহাকাশে সেমিকন্ডাক্টর তৈরি কারখানা পাঠাল ব্রিটিশ কোম্পানি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net