Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 

আন্তর্জাতিক

আল জাজিরা
07 April, 2026, 10:20 am
Last modified: 07 April, 2026, 10:25 am

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা

অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 

বর্তমানে, মিশনটি চাঁদের অপর পিঠে ঘুরে ভ্রমণ করছে এবং গ্রিনিচ মান সময় রাত ১১টা ৭ মিনিটে পৃথিবী থেকে প্রায় চার লাখ ছয় হাজার ৭৮৮ কিলোমিটার (দুই লাখ ৫২ হাজার ৭৬০ মাইল) দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে।
আল জাজিরা
07 April, 2026, 10:20 am
Last modified: 07 April, 2026, 10:25 am
আর্টেমিস ২-এর নভোচারীরা বর্তমানে পৃথিবী থেকে মানুষের পৌঁছানো যেকোনো দূরত্বের চেয়েও অনেক বেশি দূরে অবস্থান করছেন। ছবি: নাসা

নাসার আর্টেমিস ২ মিশন পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন রেকর্ড গড়েছে।

ওরিয়ন মহাকাশযানে থাকা চারজন নভোচারী সোমবার গ্রিনিচ মান সময় দুপুর ৩টা ৫৮ মিনিটে আগের চার লাখ ১৭১ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড করেন। এই রেকর্ডটি ১৯৭০ সালের এপ্রিলে অ্যাপোলো ১৩ মিশনের করা রেকর্ড ভেঙে দিয়েছে।

বর্তমানে, মিশনটি চাঁদের অপর পিঠে ঘুরে ভ্রমণ করছে এবং গ্রিনিচ মান সময় রাত ১১টা ৭ মিনিটে পৃথিবী থেকে প্রায় চার লাখ ছয় হাজার ৭৮৮ কিলোমিটার (দুই লাখ ৫২ হাজার ৭৬০ মাইল) দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে।

এই মিশনটি চাঁদের চারপাশে একটি ফ্লাইবাই সম্পন্ন করবে, যার সময় নভোচারীরা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করবেন। এরপর ওরিয়ন ক্যাপসুলটি 'ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি' নামে পরিচিত একটি পথ ধরে পৃথিবীর দিকে ফিরে আসবে, যা সম্পন্ন হতে প্রায় চার দিন সময় লাগবে।

নভোচারীরা তাঁদের এই স্মরণীয় দিনটি শুরু করেন প্রয়াত জিম লাভেলের একটি বার্তার মাধ্যমে। লাভেল অ্যাপোলো ৮ এবং ১৩ মিশনের সদস্য ছিলেন এবং মৃত্যুর অল্পকাল আগে এই বার্তাটি রেকর্ড করে গিয়েছিলেন।

লাভেল বলেছিলেন, 'এটি একটি ঐতিহাসিক দিন, এবং আমি জানি আপনারা কতটা ব্যস্ত থাকবেন, তবে দৃশ্যটি উপভোগ করতে ভুলবেন না।'

তিনি আরও বলেন, 'আমার পুরোনো পাড়ায় আপনাদের স্বাগতম। আপনারা যখন চাঁদের চারপাশ দিয়ে ঘুরে আসবেন, তখন আপনাদের হাতে এই মশালটি তুলে দিতে পেরে আমি গর্বিত।'

চাঁদের অপর পিঠ দিয়ে ভ্রমণের সময় নভোচারীরা এমন সব অঞ্চল দেখতে পাবেন, যা আগে কোনো মানুষের চোখ দেখেনি।

নভোচারীদের পাঠানো একটি ছবিতে চাঁদের 'ওরিয়েন্টালে বেসিন' নামের বিশাল একটি গহ্বর দেখা গেছে, যা আগে কেবল মানববিহীন মিশনের কক্ষপথের ক্যামেরায় দেখা গিয়েছিল। 

অ্যাপোলো যুগের পর প্রযুক্তির অনেক উন্নতি হলেও নাসা এখনও চাঁদের সম্পর্কে আরও জানতে নভোচারীদের দৃষ্টিশক্তির ওপরই নির্ভর করে।

মিশনের প্রধান বিজ্ঞানী কেলসি ইয়াং নিউজ এজেন্সি এএফপিকে বলেন, 'মানুষের চোখ মূলত সেরা ক্যামেরা যা কখনও ছিল বা থাকবে। মানুষের চোখের রিসেপ্টরের সংখ্যা একটি ক্যামেরার সক্ষমতার চেয়ে অনেক বেশি।'

তথ্য সংগ্রহ

টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের সায়েন্স ইভ্যালুয়েশন রুমে অবস্থানরত কয়েক ডজন চন্দ্র বিজ্ঞানীর একটি দল নভোচারীদের বর্ণনা অনুযায়ী রিয়েল-টাইমে নোট নিচ্ছেন। উল্লেখ্য, নভোচারীরা এই মিশনের প্রশিক্ষণের অংশ হিসেবে চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছেন।

কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে পরিচালিত এই আর্টেমিস ২ মিশনের ক্রু সদস্যদের মধ্যে বেশ কিছু ঐতিহাসিক 'প্রথম' ঘটনা রয়েছে। ভিক্টর গ্লোভার হবেন চাঁদের চারপাশে ভ্রমণকারী প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ক্রিস্টিনা কচ হবেন প্রথম নারী এবং কানাডীয় জেরেমি হ্যানসেন হবেন প্রথম অ-মার্কিন নাগরিক।

চাঁদের পেছনে যাওয়ার সময় ফ্লাইবাই চলাকালীন প্রায় ৪০ মিনিটের জন্য আর্টেমিস ২-এর সাথে পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার প্ল্যানেটারি জিওলজি ল্যাবের প্রধান নোয়া পেট্রো এএফপি-কে বলেন, নভোচারীদের কাছে চাঁদকে 'এক হাত দূরত্বে ধরে রাখা একটি বাস্কেটবলের আকারের মতো' মনে হবে।

যদিও ওরিয়নের নভোচারীরা চাঁদ থেকে এখনও বেশ দূরে থাকবেন, তবুও এই ফ্লাইবাই ভবিষ্যৎ মিশনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন— আর্টেমিস ৩ (২০২৭ সালে পরিকল্পিত চাঁদে অবতরণ) এবং আর্টেমিস ৪ (২০২৮ সালের মিশন)।

নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান গত রবিবার সিএনএন-কে বলেন, এই মিশন পরবর্তী চন্দ্র অবতরণ মিশনগুলোর প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Topics

টপ নিউজ

অ্যাপোলো ১৩ / চন্দ্র অভিযান / চাঁদে অবতরণ / মহাকাশ / সর্বোচ্চ দূরত্ব পাড়ি / আর্টেমিস ২ / নভোচারী / রেকর্ড ভাঙা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net