Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

আন্তর্জাতিক

রয়টার্স
24 July, 2026, 04:35 pm
Last modified: 24 July, 2026, 04:42 pm

Related News

  • যুদ্ধে আটকা পড়ে ১১৫ দিন পার: পারস্য উপসাগরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশি ক্যাপ্টেন
  • ইরানের সঙ্গে ‘অত্যন্ত ভালো আলোচনা’ হচ্ছে: ট্রাম্প
  • যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ‘শিগগিরই’ খুলবে হরমুজ প্রণালি, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হবে ইরান: ট্রাম্পের হুঁশিয়ারি
  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

ভারতে মূলত অ্যালুমিনিয়াম ক্যানেই এই পানীয়টি বিক্রি হয়ে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আকারে বড় এবং তুলনামূলক বেশি দামের ক্যান আমদানি করতে বাধ্য হয়েছে।
রয়টার্স
24 July, 2026, 04:35 pm
Last modified: 24 July, 2026, 04:42 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ প্রথমে ভারতে ডায়েট কোকের সংকট তৈরি করেছিল। অ্যালুমিনিয়ামের ক্যানের সরবরাহ কমে যাওয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার ভারতে জমে ওঠে অস্বাভাবিক 'ডায়েট কোক পার্টি'র প্রবণতা।

এবার সেই কোমল পানীয় কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে আরও বেশি দাম।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সার্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ভারতজুড়ে ডায়েট কোকের দাম ১০ শতাংশের বেশি বাড়িয়েছে কোকা-কোলা। উল্লেখ্য, ভারতে মূলত অ্যালুমিনিয়াম ক্যানেই এই পানীয়টি বিক্রি হয়ে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আকারে বড় এবং তুলনামূলক বেশি দামের ক্যান আমদানি করতে বাধ্য হয়েছে।

ভারতে অ্যালুমিনিয়ামের ক্যান ও সংশ্লিষ্ট কাঁচামাল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। ইরান সংঘাত বন্ধে ঘোষিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এই রুট কার্যত আবারও অচল হয়ে পড়েছে। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া এই অস্থিরতা আরও বিস্তৃত হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথও বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কোকা-কোলার এই মূল্যবৃদ্ধি মূলত এটিই প্রমাণ করে যে, কীভাবে আন্তর্জাতিক সংঘাতগুলো বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানিগুলোকে তাদের সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন করতে এবং গুরুত্বপূর্ণ ভোক্তা বাজারগুলোতে পণ্যের দাম বাড়াতে বাধ্য করছে।

বিশ্বের অধিকাংশ বাজারের তুলনায় ভারতে ডায়েট কোক প্রধানত ক্যানে বিক্রি হয়। ফলে সরবরাহ বিঘ্নের ঝুঁকিও বেশি। দেশটিতে সবচেয়ে জনপ্রিয় সংস্করণ হলো ৩০০ মিলিলিটারের ক্যান, যার দাম ৪০ ভারতীয় রুপি (প্রায় ৪১ মার্কিন সেন্ট)।

সূত্রগুলোর ভাষ্য, ছোট ক্যানের সরবরাহ কমে যাওয়ায় কোকা-কোলা এখন ভারতে ৩৩০ মিলিলিটারের ডায়েট কোকের ক্যান ৫০ ভারতীয় রুপিতে বাজারজাত করছে। বাড়তি ব্যয় সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি মিলিলিটার হিসাবে এই মূল্যবৃদ্ধির হার ১৩.৬ শতাংশ।

কোকা-কোলা প্রকাশ্যে মূল্য পরিবর্তনের ঘোষণা দেয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোম্পানিটি কোনো সাড়া দেয়নি।

অনলাইন তালিকার তথ্য এবং প্রত্যক্ষভাবে অবগত তৃতীয় একটি সূত্রের তথ্যমতে, ভারতে কোম্পানিটির অন্তত একটি বোতলজাতকারী প্রতিষ্ঠান সীমিত সময়ের জন্য ছোট ২০০ মিলিলিটারের কাচের বোতলে ডায়েট কোক বিক্রি শুরু করেছে। তবে ক্যানের পানীয়টির তুলনায় এটি বেশ ব্যয়বহুল।

কোকা-কোলা এবং পেপসির কাছে ভারত একটি বড় সম্ভাবনাময় বাজার। ডায়েট কোক ছাড়া তাদের প্রায় সব ধরনের পানীয়ই প্লাস্টিক ও কাচের বোতলের পাশাপাশি ক্যানেও পাওয়া যায়।

ভারতে বিশেষ করে স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কাছে ডায়েট কোক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। কোকা-কোলা দেশটিতে শূন্য-ক্যালোরির 'কোক জিরো'ও বিক্রি করে। তবে প্লাস্টিক বোতল এবং ক্যান—উভয় মাধ্যমেই পাওয়া যাওয়ায় সেটির সরবরাহ আপাতত ঝুঁকিমুক্ত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ভারতের বিভিন্ন পাব এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই সংকটকে উপার্জনের এক দারুণ সুযোগ হিসেবে বেছে নেন। তারা ১০ থেকে ১৬ মার্কিন ডলার প্রবেশমূল্যের বিনিময়ে এমন সব পার্টি আয়োজন করতে শুরু করেন, যেখানে গান-বাজনা ও অ্যালকোহলের পাশাপাশি ডায়েট কোক পরিবেশন করা হতো।
 
Related Topics

টপ নিউজ

ভারত / কোকা-কোলা / ইরান যুদ্ধ / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • যুদ্ধে আটকা পড়ে ১১৫ দিন পার: পারস্য উপসাগরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশি ক্যাপ্টেন
  • ইরানের সঙ্গে ‘অত্যন্ত ভালো আলোচনা’ হচ্ছে: ট্রাম্প
  • যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ‘শিগগিরই’ খুলবে হরমুজ প্রণালি, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হবে ইরান: ট্রাম্পের হুঁশিয়ারি
  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net