মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা একটি ছাতার ভেতর একটি অবিস্ফোরিত 'বোমা সদৃশ' বস্তু পাওয়া গেছে। পরে খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পথচারীরা ছাতাটির মধ্যে আলো জ্বলতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার।
তিনি বলেন, মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে একটি অবিস্ফোরিত 'বোমা সদৃশ' বস্তু দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জায়গাটি কর্টন করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সন্ধ্যা ৭টার দিকে 'বোমা সদৃশ' বস্তুটি নিষ্ক্রিয় করে।
