Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2026, 09:40 pm
Last modified: 30 September, 2026, 09:47 pm

Related News

  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ প্রার্থীর গেজেট সোমবার, রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। এতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষ পুলিশ সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।
টিবিএস রিপোর্ট
30 September, 2026, 09:40 pm
Last modified: 30 September, 2026, 09:47 pm
সচিবালয়ে আজ এক বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ইউএনবি

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামীকাল বৃহস্পতিবার 'সাইবার পুলিশ ইউনিট'র উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদর দপ্তরে এই ইউনিটের উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। এতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষ পুলিশ সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র আজ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকাল ৪টা ৪৫ মিনিটে পুলিশ সদর দপ্তরের মূল ভবনের দ্বিতীয় তলায় 'হল অব প্রাইড' এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করবেন।

বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-সহ পুলিশের বিভিন্ন ইউনিটের মাধ্যমে সাইবার অপরাধের তদন্ত ও ডিজিটাল ফরেনসিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাইবার অপরাধের তদন্ত আরও কার্যকর করতে এবং এ সংক্রান্ত কার্যক্রমে সমন্বয় বাড়াতে একটি স্থায়ী ও সমন্বিত সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছে সরকার। প্রযুক্তি-নির্ভর অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকার একই সাথে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা জোরদার এবং সাইবার অপরাধ তদন্তের বিশেষায়িত সুযোগ-সুবিধা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই ইউনিট সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল ফরেনসিক এবং বিশেষায়িত প্রশিক্ষণের ক্ষেত্রে আরও সুসংহত প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করবে বলে আশা করা হচ্ছে। 

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এজন্য পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট ক্রিয়েটেড না থাকলে আমরা ক্রিয়েট করব।'

তিনি আরও বলেছিলেন, 'সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।'

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / সালাহউদ্দিন আহমদ / পুলিশ / সাইবার অপরাধ / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ প্রার্থীর গেজেট সোমবার, রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারীদের নিরাপত্তায় দিল্লিতে চালু হলো 'পিংক ফোর্স'
  • পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net