Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

আন্তর্জাতিক

বিবিসি
24 July, 2026, 03:00 pm
Last modified: 24 July, 2026, 03:04 pm

Related News

  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

তারা দুজনই এমন দুটি গাণিতিক সমস্যার সমাধান করে এই গৌরব অর্জন করেছেন, যা দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদদের গোলকধাঁধায় ফেলে রেখেছিল।
বিবিসি
24 July, 2026, 03:00 pm
Last modified: 24 July, 2026, 03:04 pm
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত

এই প্রথম দুই চীনা গণিতবিদ গণিতশাস্ত্রে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জয় করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এমনটি জানানো হয়েছে। 

চীনের গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকন সিমারম্যান এই পুরস্কার পেয়েছেন। বিজয়ীদের প্রত্যেককে ১৫ হাজার কানাডিয়ান ডলার (১০,৫০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হয়েছে।

তারা দুজনই এমন দুটি গাণিতিক সমস্যার সমাধান করে এই গৌরব অর্জন করেছেন, যা দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদদের গোলকধাঁধায় ফেলে রেখেছিল। এর মধ্যে ৩৫ বছর বয়সী ওয়াং—যিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করেন—এই সম্মান পাওয়া বিশ্বের মাত্র তৃতীয় নারী।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গণিতের নোবেল-খ্যাত এই 'ফিল্ডস মেডেল' দেওয়া হয়। 

হং ওয়াং তার সহকর্মী জশ জাহলের সঙ্গে মিলে ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকিয়ার তোলা একটি প্রশ্নের সমাধান করেছেন। প্রশ্নটি ছিল—একটি পেনসিলকে যদি পুরোপুরি ঘোরানো হয়, তবে এটি সবচেয়ে কম কতটুকু জায়গায় ঘুরতে পারবে? ওয়াং এবং জাহল বিষয়টি কেবল সমতলে নয়, বরং ত্রিমাত্রিক স্থানে বিবেচনা করে বিশ্লেষণ করেন। তাদের এই গবেষণাটি গত বছর প্রকাশিত হয়।

হং ওয়াং মূলত 'হারমোনিক অ্যানালাইসিস' নিয়ে কাজ করেন, যা তরঙ্গের গতিবিধি নিয়ে গবেষণা করে।

পুরস্কারজয়ী অন্য চীনা গণিতবিদ ৩৭ বছর বয়সী ইউ দেং শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের উত্থাপন করা 'হিলবার্টের ষষ্ঠ সমস্যা'র সমাধান করেছেন। এই সমস্যার মূল বিষয় ছিল—আলাদা আলাদা কণার গতির ওপর ভিত্তি করে একটি সামগ্রিক বস্তুর আচরণ কীভাবে গণনা করা যায়। দেং গ্যাসের আচরণের ওপর ভিত্তি করে এই সমস্যার সমাধান বের করেছেন।

ইউ দেং বলেন, 'আমি যেসব মহান গণিতবিদকে সারাজীবন শ্রদ্ধা করে এসেছি, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়াটা সত্যিই অনেক বড় সম্মানের।'

এই অর্জন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 'ফিল্ডস মেডেল' এবং 'ফিল্ডস মেডেলজয়ী প্রথম চীনা গণিতবিদ'—এই হ্যাশট্যাগগুলো উইবো থেকে শুরু করে রেডনোটের মতো বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে লাখ লাখ ভিউ পেয়েছে। 

উইবোতে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটি চীনের সমস্ত নাগরিকের জন্য এক চরম গর্বের মুহূর্ত।' অন্য একজন লিখেছেন, 'আমরা চোখের সামনে নতুন ইতিহাস তৈরি হতে দেখছি।'

চীনা গণমাধ্যমগুলোও এই দুই গণিতবিদকে নিয়ে ব্যাপক আকারে প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনে তাদের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত শখ থেকে শুরু করে এই অর্জন দেশের জন্য কী বার্তা বহন করে—তার খুঁটিনাটি সবকিছুই তুলে ধরা হয়েছে।

প্রথম চীনা বংশোদ্ভূত ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ শিং-তুং ইয়াউ বলেন, 'চীনা গণিতবিদদের জন্য এটি এমন এক স্বপ্ন, যা সত্যি করার জন্য আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অপেক্ষা করছিলাম।' 

উল্লেখ্য, প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সের অসামান্য প্রতিভাবান গণিতবিদদের 'ফিল্ডস মেডেল' প্রদান করা হয়।

Related Topics

টপ নিউজ

গণিতবিদ / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র না বেচার প্রতিশ্রুতি দিয়েছে; এর অন্যথা হলে ফল ভালো হবে না: ট্রাম্প

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net