Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

আন্তর্জাতিক

এনডিটিভি
28 July, 2026, 10:05 am
Last modified: 28 July, 2026, 10:06 am

Related News

  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
  • দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন তারেক রহমান: রিজভী
  • নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে নতুন কঠোর নিয়ম কার্যকর করল চীন

ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

জে-২০ মোতায়েনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো এর স্টেলথ বৈশিষ্ট্য বা রাডার ফাঁকি দেওয়ার ব্যবস্থা। এই বৈশিষ্ট্য একে যুদ্ধকবলিত আকাশসীমায় আধিপত্য বিস্তার করতে সাহায্য করে।
এনডিটিভি
28 July, 2026, 10:05 am
Last modified: 28 July, 2026, 10:06 am
হোতানে চীনের জে-২০ যুদ্ধবিমান মোতায়েন। ছবি: ভ্যান্টর

ভারতকে লক্ষ্য করে তৈরি করা সীমান্তবর্তী বিমানঘাঁটিগুলোতে প্রথম সারির পঞ্চম প্রজন্মের জে-২০ 'মাইটি ড্রাগন' স্টেলথ ফাইটার জেটের অপারেশনাল মোতায়েন বাড়িয়েছে চীন।

মহাকাশভিত্তিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টর থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষের দিকে ও জুলাইয়ের শুরুতে দুটি বিমানঘাঁটিতে ১১টি জে-২০ মোতায়েন করেছে বেইজিং।

৯ জুলাই জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটির টারমাকে সাতটি জে-২০ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেসামরিক ও সামরিক—দ্বিমুখী ব্যবহারের উপযোগী এই ঘাঁটি ভারতের লেহ থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে ও উত্তর লাদাখে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এনডিটিভির হাতে আসা বাণিজ্যিক স্যাটেলাইটের এই ছবির তথ্যমতে, ভারতের সীমান্তসংলগ্ন কোনো চীনা বিমানঘাঁটিতে এর আগে কখনও এত বিপুলসংখ্যক জে-২০ জেট মোতায়েন করা হয়নি।

প্রতিবেদনে যুক্ত দ্বিতীয় একটি ছবিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের অংশ দামশুং বিমানঘাঁটির ফ্লাইটলাইনে চারটি জে-২০ দেখা গেছে। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউস্পেস-এর সহপ্রতিষ্ঠাতা ও সাবেক যুদ্ধবিমান পাইলট সমীর জোশী এনডিটিভিকে বলেন, 'হোতানে সাতটি ও দামশুংয়ে চারটি জে-২০-এর উপস্থিতি প্রমাণ করছে, ভারতের মুখোমুখি থাকা এসব বেশি উচ্চতার ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের কার্যক্রম পরিচালনা এখন পিএলএএএফ-এর জন্য রুটিন কাজ। এটি নিছক কোনো বার্তা নয়।' পিএলএএএফ হলো চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সংক্ষিপ্ত রূপ।

দামশুং ঘাঁটিতে চারটি জে-২০ যুদ্ধবিমান। ছবি: ভ্যান্টর

জে-২০ মোতায়েনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো এর স্টেলথ বৈশিষ্ট্য বা রাডার ফাঁকি দেওয়ার ব্যবস্থা। এই বৈশিষ্ট্য একে যুদ্ধকবলিত আকাশসীমায় আধিপত্য বিস্তার করতে সাহায্য করে। উন্নত স্টেলথ গড়নের কারণে জে-২০-এর রাডার সিগনেচার, অর্থাৎ রাডারে ধরা পড়ার মাত্রা খুব কম। ফলে ফরাসি প্রযুক্তিতে তৈরি দাসো রাফালসহ ভারতীয় বিমানবাহিনীর বর্তমান প্রজন্মের যুদ্ধবিমানগুলোর তুলনায় জে-২০ অনেকটাই এগিয়ে আছে। কারণ ভারতের বিমানগুলো স্টেলথ প্রযুক্তির নয়।

বর্তমানে ভারতের কোনো স্টেলথ যুদ্ধবিমান নেই। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) স্কোয়াড্রন সার্ভিসে যুক্ত হতে অন্তত আরও এক দশক সময় লাগবে। তবে সেটিও নির্ভর করছে পরীক্ষামূলক উড্ডয়নে এর মূল প্রযুক্তিগুলো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয় কি না, তার ওপর। 

সামরিক বিশ্লেষণধর্মী পোর্টাল দ্য ওয়ার জোন-এর একটি প্রতিবেদনের পর চীনের আধুনিক জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জে-২০-র সংখ্যা ব্যাপক বেড়েছে। ২০১৯ সালে যেখানে চীনের হাতে প্রায় ৫০টি জে-২০ ছিল, ২০২২ সালের শেষের দিকে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২০০। আগামী বছরগুলোতে এর উৎপাদন দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালের শেষের দিকের হিসাব অনুযায়ী, বছরে প্রায় ১২০টি জে-২০ তৈরি করছে। ফলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এক ডজনেরও বেশি পিএলএএএফ ইউনিটে এই যুদ্ধবিমানের সংখ্যা ৩০০ থেকে ৫০০-তে পৌঁছে যাবে। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পূর্বাভাস অনুসারে, ২০৩০ সালের মধ্যে চীন তাদের বহরে অন্তত ১ হাজার জে-২০ যুক্ত করতে পারবে। 

ছবি: ভ্যান্টর

অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি বলেন, বছরে ১২৫টি বিমান উৎপাদনের সক্ষমতা চীনের উন্নত উৎপাদন ক্ষমতারই প্রমাণ।

গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত ৮৮ ঘণ্টার সংঘাত 'অপারেশন সিন্দুর'-এর সময় বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এয়ার মার্শাল তিওয়ারি। তিনি বলেন, 'চীন প্রায় বাণিজ্যিক উড়োজাহাজের গতিতে যুদ্ধবিমান তৈরি করছে। এটি কেবল তখনই সম্ভব, যখন সরবরাহ চেইন সম্পূর্ণ সুসংহত থাকে, সব সরবরাহকারী অত্যন্ত কঠোর উৎপাদন মান বজায় রাখে এবং এই কর্মযজ্ঞকে টিকিয়ে রাখার জন্য শীর্ষ মানের মানবসম্পদ হাতে থাকে।'

তিনি আরও বলেন, 'সংক্ষেপে বলতে গেলে, তারা প্রথমে একটা জাতীয় রূপরেখা তৈরি করেছে। তারপর তা বাস্তবায়নের জন্য একটি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দলকে দায়িত্ব দিয়ে অবিরাম সহায়তা দিয়ে গেছে।'

গত এক দশকে ভারতীয় বিমানবাহিনীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ চীনা বিমানঘাঁটিগুলোতে জে-২০ যুদ্ধবিমানের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৬ সালে অঞ্চল তিব্বত স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চলের অত্যন্ত উঁচুতে অবস্থিত দাওচেং ইয়াদিং বিমানবন্দরে একটি জে-২০ পার্ক করে রাখার ছবি প্রথমবার প্রকাশ্যে আসে।

এরপর ২০২৪ সালের মে মাসে সিকিম সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার উত্তরের শিগাতসে বিমানঘাঁটিতে জে-২০ অবতরণ করতে দেখা যায়।

হিমালয় ফ্রন্টিয়ারে মুখোমুখি চীনা ও ভারতীয় বিমানঘাঁটি। ছবি: ভ্যান্টর

ভারতের এখন মাত্র ৩৬টি রাফাল যুদ্ধবিমান আছে। এসব বিমান আছে হরিয়ানার আম্বালা ও পশ্চিমবঙ্গের হাসিমারার দুটি স্কোয়াড্রনে। ৭.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফালের অর্ডার দেওয়া আছে। এছাড়া বিমানবাহিনীর জন্য আরও ১১৪টি রাফাল কিনতে দাসোর সঙ্গে আলোচনা চলছে, যার আনুমানিক মূল্য ৩৬ থেকে ৪০ বিলিয়ন ডলার হতে পারে।

এর বাইরে ভারতীয় বিমানবাহিনী রাশিয়ার তৈরি ২৬০টির বেশি সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান পরিচালনা করে। সেগুলোর এখনো উল্লেখযোগ্য আধুনিকায়ন করা হয়নি। এছাড়া মিরাজ ২০০০ ও মিগ-২৯-এর মতো পুরোনো প্রজন্মের কিছু যুদ্ধবিমানও রয়েছে তাদের বহরে। 

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর কাছে এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ভারত-চীন / চীন / ভারত / চীনা যুদ্ধবিমান / যুদ্ধবিমান / জে-২০ ফাইটার জেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
  • দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণে ঢাকা কাজ করছে: শামা ওবায়েদ
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন তারেক রহমান: রিজভী
  • নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে নতুন কঠোর নিয়ম কার্যকর করল চীন

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net