Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2026, 04:40 pm
Last modified: 30 July, 2026, 05:14 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহ্দী আমিন

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
টিবিএস রিপোর্ট
30 July, 2026, 04:40 pm
Last modified: 30 July, 2026, 05:14 pm
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, 'আমরা সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছি। এর মাধ্যমেই আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে।'

বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে ৪২৩টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল। আগের এমওইউর ভিত্তিতে আমরা মালয়েশিয়াকে অনুরোধ করেছি সর্বোচ্চ সংখ্যক এজেন্সি যাতে কর্মী পাঠানোর সুযোগ পায়।'

তিনি আরও বলেন, 'এর আগে আওয়ামী লীগ সরকারের সময় মাত্র একশো' এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল, যেটি সিন্ডিকেট হিসেবে পরিচিতি পায়। সে সময় কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে সম্প্রতি ৪৯টি এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার।'

মাহদী আমিন বলেন, 'বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। সাধারণ কর্মীরা যাতে কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় যেতে পারেন, সে চেষ্টা অব্যাহত রয়েছে।'

তিনি বলেন, 'প্রথম ব্যাচ হিসেবে আমরা বোয়েসেলকে প্রাধান্য দিয়েছি এবং এ ব্যাপারে মালয়েশিয়াকে প্রাধান্য দিয়েছি।'

তিনি আরও বলেন, 'দুই দেশের মধ্যে বর্তমান যে এমওইউ রয়েছে তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে পাঠানো তালিকা অনুযায়ী মালয়েশিয়া তাদের নিজস্ব যাচাই-বাছাই এবং কাঠামোর ওপর ভিত্তি করে রিক্রুটিং এজেন্সির সংখ্যা ফাইনাল করবে।'

মাহদী আমিন বলেন, 'আমরা অনুরোধ করেছি যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মালয়েশিয়ায় কাজ করতে যান, তাই সবচেয়ে বেশি সংখ্যক এজেন্সিকে যেন একোমোডেট করা হয়।'

পূর্ববর্তী সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করা বায়রা সদস্য আলতাব খান এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'মূলত মালয়েশিয়া যেসব এজেন্সিকে সিলেক্ট করবে, তার বাইরে যারা থাকবে তারাও এবার সরকারি এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠাতে পারবে। এর ফলে অনেকেই সুযোগ পাবে।'

Related Topics

টপ নিউজ

বোয়েসেল / মালয়েশিয়া / কর্মী পাঠানো / মাহদী আমিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহ্দী আমিন

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net