Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 July, 2025, 08:55 pm
Last modified: 08 July, 2025, 08:58 pm

Related News

  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ফাইবারম্যাক্সিং: প্রোটিনের দিন কি শেষ? ফাইবার খাওয়ার নতুন এই ট্রেন্ডে মিলছে অবাক করা সুফল
  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য

হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?

ঢাকনা বন্ধ অবস্থায় অনেকদিন রাখলে মধু হয়তো জমে যায় বা স্ফটিকের মতো হয়ে পড়ে, কিন্তু পঁচে বা বাসি হয়ে যায় না। এই অদ্ভুত টিকে থাকার পেছনে আছে মধুর বিশেষ রাসায়নিক গঠন এবং মৌমাছির দারুণ এক প্রাকৃতিক প্রক্রিয়া।
টিবিএস ডেস্ক
08 July, 2025, 08:55 pm
Last modified: 08 July, 2025, 08:58 pm
কৌটায় রেখে দিলে অনেকসময় জমাট বাঁধে ঠিকই, তবু মধুতে পচন ধরে না। সূত্র: বিবিসি

একবার কোন খাবারের ঢাকনা খোলা মানেই ব্যাকটেরিয়ার দখলে গিয়ে খাবার নষ্ট হওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু খাবার আছে, যেগুলো সময়ের ধার ধারেই না—বছরের পর বছরও থাকে খাওয়ার উপযোগী। আর এমন এক বিস্ময়কর খাবার হলো মধু। প্রতিবেদন বিবিসির।

সাধারণ খাবার যেখানে কয়েক দিনেই ছত্রাকের ছায়ায় ঢেকে যায়, সেখানে মধু বছরের পর বছর থাকলেও নষ্ট হয় না। ঢাকনা বন্ধ অবস্থায় অনেকদিন রাখলে মধু হয়তো জমে যায় বা স্ফটিকের মতো হয়ে পড়ে, কিন্তু পঁচে বা বাসি হয়ে যায় না। এই অদ্ভুত টিকে থাকার পেছনে আছে মধুর বিশেষ রাসায়নিক গঠন এবং মৌমাছির দারুণ এক প্রাকৃতিক প্রক্রিয়া।

মধু টাটকা থাকার মিষ্টি রহস্য!

মিষ্টি মানেই ব্যাকটেরিয়ার জন্য ভোজের আয়োজন। তরল ও মিষ্টি এই মধু তো ব্যাকটেরিয়ার জন্য আদর্শ খাবার হবারই কথা ছিল। কিন্তু এখানেই চমক। মৌমাছিরা যখন ফুলের মধু সংগ্রহ করে, সেটি তখন অনেকটা পানিযুক্ত চিনির মতো তরল হয়। এরপর মৌমাছিরা তাদের হজমে সাহায্যকারী এনজাইমের মাধ্যমে সেই তরলে অ্যাসিড যুক্ত করে, চিনিকে ভেঙে সহজ উপাদানে পরিণত করে এবং মধুচাকে তা জমা রাখে।

এরপর তারা নিজেদের ডানার ঝাপটিয়ে সেই মধুকে শুকিয়ে ফেলে। ধীরে ধীরে বাষ্পীভবনের প্রক্রিয়ায় মধুর পানির মাত্রা ৭০-৮০ শতাংশ থেকে নেমে আসে মাত্র ১৫-১৮ শতাংশে। এত কম পানির উপস্থিতিতে কোনো ব্যাকটেরিয়ার পক্ষে টিকে থাকা সম্ভব হয় না।

খাবার নষ্ট হওয়ার মানে হলো ব্যাকটেরিয়া, ছত্রাক কিংবা ফাঙ্গাস সেখানে ছড়িয়ে পড়েছে। এরা সাধারণত আর্দ্র পরিবেশ, মাঝারি গরম তাপমাত্রা ও অক্সিজেন পছন্দ করে। আর মধু সেই সব প্রয়োজনীয় উপাদান একেবারেই রাখে না।

এতে পানির অভাব, অ্যাসিডের উপস্থিতি এবং অক্সিজেনের ঘাটতি সবই রয়েছে। ফলে ব্যাকটেরিয়া বেঁচে থাকাই কঠিন। বিজ্ঞানীরা একে বলেন 'লো ওয়াটার অ্যাকটিভিটি' যা খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত অন্যতম জনপ্রিয় কৌশল।

তবু সাবধানে রাখা চাই

খোলা অবস্থায় মধুর কৌটায় বারবার ভেজা কিংবা লালাযুক্ত চামচ দেয়া হলে তখন বাইরের ব্যাকটেরিয়া এবং আর্দ্রতা মধুর মধ্যে ঢুকে পড়ে। সেজন্যই বলা হয়, মধু দীর্ঘস্থায়ী হলেও তাকে ঠিকমতো সংরক্ষণ করতে হয়।

অবশ্য একটু ভিন্নভাবে চিন্তা করলে, ইচ্ছা করলেই মধুতে পানি মিশিয়ে ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটানো যায়। আর তাতেই তৈরি হয় এক ধরনের জনপ্রিয় এলকোহলজাতীয় পানীয়, মিড (Mead)। গরমের দিনে ঠান্ডা মিডের গ্লাস হাতে নিতে কেউই খুব একটা আপত্তি তুলবে না!


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

মধু / বিচিত্র / খাবার / রহস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ফাইবারম্যাক্সিং: প্রোটিনের দিন কি শেষ? ফাইবার খাওয়ার নতুন এই ট্রেন্ডে মিলছে অবাক করা সুফল
  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net