Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
এনবিআরের ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 03:05 pm
Last modified: 15 July, 2025, 06:54 pm

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
  • ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি
  • দুর্নীতির অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জুলফিকার বরখাস্ত
  • আল আরাফাহ ব্যাংকের চাকুরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, ৮ জন কারাগারে
  • ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত: সিপিডির জরিপ

এনবিআরের ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বদলির আদেশ অমান্য এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অবহেলা করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 03:05 pm
Last modified: 15 July, 2025, 06:54 pm
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নতুন কার্যালয়। ফাইল ছবি: ইউএনবি

বদলির আদেশ অমান্য এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অবহেলা করায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা আদেশে তাদের বরখাস্তের নির্দেশনায় স্বাক্ষর করেছেন এনবিআর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান সই করা ও জনস্বার্থে জারি করা এসব প্রজ্ঞাপনে বলা হয়,  "জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী ও কুমিল্লা কর অঞ্চলের উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

বরখাস্তদের মধ্যে আরও রয়েছেন, এনবিআর ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, উপ-কর কমিশনার মোহাম্মদ শাহাদাত জামিল, উপ-কর কমিশনার সিফাত-ই-মারিয়ম, রাজস্ব কর্মকর্তা শফিউল বাশার এবং রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া।

এর আগে, এনবিআরের চার সদস্যসহ পাঁচজন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় এনবিআরের অভ্যন্তরে চলমান সংস্কার কার্যক্রম ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নতুন মাত্রা পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

সাময়িক বরখাস্ত / চাকরিচ্যুত / কর কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
  • ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি
  • দুর্নীতির অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জুলফিকার বরখাস্ত
  • আল আরাফাহ ব্যাংকের চাকুরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, ৮ জন কারাগারে
  • ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত: সিপিডির জরিপ

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net