Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2026, 05:20 pm
Last modified: 05 July, 2026, 05:28 pm

Related News

  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • পুলিশের অভিযানে চার মাসে গ্রেপ্তার প্রায় ২ লাখ, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক
  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

গত ২৭ জুন শনিবার রাতে নগরের বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে আব্দুল আজিজের ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর ও মানসিক নির্যাতন করে জোরপূর্বক ছয়টি স্ট্যাম্প এবং ব্যাংকের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয়।
টিবিএস রিপোর্ট
05 July, 2026, 05:20 pm
Last modified: 05 July, 2026, 05:28 pm
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত

বরিশালে এক আবাসন ব্যবসায়ীর কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। ওই নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আদালত অভিযোগটি সরাসরি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নির্যাতনের শিকার মো. আব্দুল আজিজ হাওলাদার 'বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড'-এর চেয়ারম্যান এবং 'অগ্রণী হাউজিং কোম্পানি'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন শনিবার রাতে নগরের বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে আব্দুল আজিজের ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর ও মানসিক নির্যাতন করে জোরপূর্বক ছয়টি স্ট্যাম্প এবং ব্যাংকের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয়।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার বলেন, 'হামলাকারী মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক দূরানী আমার পূর্বপরিচিত এবং ব্যবসায়িক পার্টনার ছিলেন। লিটু ও আজাদ ২০২৩ সালে বাকলা ডেভেলপারসের সমস্ত শেয়ার বিক্রি করে দেনা-পাওনা চুকিয়ে নিয়েছেন। অন্যদিকে লিটু ও মালেক দূরানী অগ্রণী হাউজিং কোম্পানির সাথে জড়িত ছিলেন, যা বর্তমানে আদালতের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তারা আমার ওপর হামলা চালায় এবং পরে উল্টো থানায় গিয়ে টাকা পাওয়ার মিথ্যা অভিযোগ দেয়।'

তিনি আরও জানান, মারধরের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাদীর আইনজীবী মো. আবদুল রশীদ খান বলেন, 'বাদীকে নির্মমভাবে মারধর করে একটি লিখিত চেক, একটি ব্ল্যাঙ্ক চেক এবং ছয়টি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং সরাসরি এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছেন।'

এদিকে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করলেও নিজের কর্মকাণ্ডের সপক্ষে যুক্তি দিয়েছেন। তিনি দাবি করেন, 'আব্দুল আজিজ হাওলাদার আমাদের বিপুল পরিমাণ পাওনা টাকা আত্মসাৎ করেছেন। টাকা না পাওয়ায় আমরা সপরিবারে চরম আর্থিক ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছি। পাওনা টাকা উদ্ধার করতে গিয়েই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।'

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে 'যুবদল নেতা' হিসেবে দাবি করায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বরিশাল মহানগর ও জেলা যুবদল। এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, 'মোস্তাফিজুর রহমান লিটুর সাথে যুবদলের দূরতম কোনো সম্পৃক্ততা নেই। তিনি দলের কোনো কমিটিতে তো দূরের কথা, কখনো কোনো মিছিল-মিটিংয়েও অংশ নেননি। যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।'

ঘটনাটি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদ জানান, ভিডিও ফুটেজ এবং আদালতের নির্দেশনার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। তিনি বলেন, 'আমরা প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। বাকিদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চলছে।'

Related Topics

টপ নিউজ

বরিশাল / আবাসন ব্যবসায়ী / ব্যবসায়ী / গ্রেপ্তার / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • পুলিশের অভিযানে চার মাসে গ্রেপ্তার প্রায় ২ লাখ, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক
  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net