আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় সাধারণ মানুষের শোক ও কান্না দেখে 'স্তম্ভিত' হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি মনে করেছিলাম ইরানের মানুষ তাকে ঘৃণা করে।'
সাংবাদিক বারাক রাভিডকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চাইলে জানাজায় উপস্থিত 'সবাইকে নির্মূল' করতে পারতেন। তবে এই হুমকি বাস্তবায়ন করলে 'আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকতো না' বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প অ্যাক্সিওসকে আরও জানান, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, 'জানাজা চলাকালে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না।'
