যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির সুযোগ দেখছেন পুতিন, কূটনৈতিক পদক্ষেপে ‘নতুন গতিশীলতার’ আশা ইউক্রেনের
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে ইউক্রেন। এই যুদ্ধ শুরুর পর উভয় পক্ষ থেকেই শান্তি আলোচনার বিষয়ে এমন ইতিবাচক মূল্যায়ন খুব কমই দেখা গেছে।
