Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে ‘ফলপ্রসূ’ ফোনালাপের ব্যাপারে জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক

রয়টার্স
07 December, 2025, 06:40 pm
Last modified: 07 December, 2025, 06:55 pm

Related News

  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • ট্রাম্প বললেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকতে পারবেন না’

ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে ‘ফলপ্রসূ’ ফোনালাপের ব্যাপারে জানালেন জেলেনস্কি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, “প্রকৃত শান্তি আনতে আমেরিকার সঙ্গে সততার সঙ্গে কাজ করে যেতে ইউক্রেন প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার ধাপগুলো কেমন হবে, তা নিয়েও আমরা একমত হয়েছি।”
রয়টার্স
07 December, 2025, 06:40 pm
Last modified: 07 December, 2025, 06:55 pm
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রাইটার্স/ভ্যালেন্টিন ওহিরেনকো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে। শনিবারের এই ফোনালাপে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও ছিলেন। জেলেনস্কি এই আলোচনাকে বেশ 'ফলপ্রসূ' বা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, "প্রকৃত শান্তি আনতে আমেরিকার সঙ্গে সততার সঙ্গে কাজ করে যেতে ইউক্রেন প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার ধাপগুলো কেমন হবে, তা নিয়েও আমরা একমত হয়েছি।"

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইউক্রেনের প্রধান আলোচক রুস্তম উমেরোভের সঙ্গে দুই দিন ধরে বৈঠক করেন উইটকফ ও কুশনার। দুই পক্ষই এই আলোচনাকে 'গঠনমূলক' বলে দাবি করেছে। তাদের লক্ষ্য ইউক্রেনে একটি টেকসই ও ন্যায়সঙ্গত শান্তির পথ খুঁজে বের করা।

ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে স্টিভ উইটকফের যে বৈঠক হয়েছিল, সে বিষয়ে তিনি উমেরোভকে বিস্তারিত জানিয়েছেন।

জেলেনস্কি জানান, তিনি এখন উমেরোভের অপেক্ষায় আছেন। কিয়েভে ফিরে তিনি সরাসরি বিস্তারিত রিপোর্ট দেবেন।

জেলেনস্কি বলেন, "ফোনে সব বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। তাই বিভিন্ন প্রস্তাব ও ধারণা নিয়ে আমাদের দলগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "আমাদের মূল কথা হলো, সবকিছুই হতে হবে বাস্তবসম্মত—তা সে শান্তি হোক, নিরাপত্তা হোক কিংবা পুনর্গঠন।"

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / জেলেনস্কি / ফোনালাপ / শান্তি চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • মার্কিন-ইসরায়েলি হামলার মুখে আরও কঠোর হয়ে উঠছে ইরান
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • ট্রাম্প বললেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকতে পারবেন না’

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net