Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
বিশ্বের সবচেয়ে দামি কফি কি সত্যিই হাতির মল থেকে তৈরি!

ফিচার

টিবিএস ডেস্ক
29 December, 2021, 07:50 pm
Last modified: 03 January, 2022, 11:46 am

Related News

  • ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?

বিশ্বের সবচেয়ে দামি কফি কি সত্যিই হাতির মল থেকে তৈরি!

হাতির মল থেকে তৈরি এক কাপ কফির দাম পড়ে প্রায় ৪ হাজার টাকা। আর ১ কেজি কফির দাম প্রায় পৌনে ২ লাখ টাকা।
টিবিএস ডেস্ক
29 December, 2021, 07:50 pm
Last modified: 03 January, 2022, 11:46 am

এক কিলোগ্রাম (কেজি) কফির দাম প্রায় পৌনে ২ লাখ টাকা। কি, চোখ কপালে উঠে গেছে? আরও অবাক হবেন যদি জানতে পারেন এই কফি তৈরি হয় হাতির মল থেকে! হাতির মল থেকে তৈরি এক কাপ কফির দাম পড়ে প্রায় ৪ হাজার টাকা। 

দাম শুনেই অনেকের হয়তো এই কফি চেখে দেখার ইচ্ছে উবে গেছে। তবে অনেকেই এই কফি পানের জন্য হামলে পড়েন।

কেন এত দাম হাতির মলের কফির?

মহামূল্যবান হাতির মল থেকে তৈরি এই কফির নাম 'ব্ল্যাক আইভরি কফি'। জন্ম থাইল্যান্ডে। প্রশ্ন হচ্ছে, কেন আকাশছোঁয়া দাম এই কফির? বস্তুত তৈরির প্রক্রিয়ার কারণেই এই কফির দাম এত বেশি হয়।

এই কফির বিন প্রথমে হাতে হাতে তোলা হয়। তারপর তা রোদে শুকিয়ে ভাত, কলা ও ফলের রসের সঙ্গে মিশিয়ে বানানো হয় হাতির খাবার। এছাড়াও খাবারের সঙ্গে মেশানো হয় অ্যারাবিকা চেরি। চেরির সেলুলোজে উৎসেচন হয়। ফলে হাতির মল থেকে বের হয় মিষ্টি ফলের সুবাস।

যাহোক, খাবার খাওয়ার ১৫-১৭ ঘণ্টা পরে মলত্যাগ করে হাতি। এবার সেই মল সংগ্রহ করে তা থেকে আবারও বেছে বেছে আলাদা করা হয় কফির বিন। সেগুলো ঠিকমতো পরিষ্কার করে রোদে শুকানো হয়। শুকানোর পর মলের ওপরের অংশ ফেলে দিয়ে যন্ত্রের মাধ্যমে কফি বিন আলাদা করা হয়। পরে যন্ত্রে নিয়ে বিনগুলো ভেজে তা থেকে তৈরি হয় কফি।

হাতির মল থেকে চলছে কফি বিন আলাদা করার কাজ। ছবি: এনপিআর

প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, হাতির মল থেকে তৈরি এ কফির স্বাদ অপেক্ষাকৃত কম তেতো এবং কিছুটা ক্যারামেল ও চকলেটের মতো। মহামূল্যবান এই কফি তৈরি করে ব্ল্যাক আইভরি নামক একটি প্রতিষ্ঠান। 

প্রতিষ্ঠানটির কর্ণধার ব্লেক ডানকিন। ২০০২ সালে জাপানের এক সংস্থায় চাকরিরত অবস্থায় ডানকিন শোনেন থাইল্যান্ডের কোপি লুয়াক কফির জন্য কফিপ্রেমীরা ৫০ ডলার পর্যন্ত খরচ করছেন। গন্ধগোকুলের মল থেকে তৈরি সেই কফির কথা শুনেই হাতির মল থেকে কফি বানানোর বুদ্ধি মাথায় ঢোকে ডানকিনের। ব্যস, চাকরি ছেড়ে দিয়ে ব্ল্যাক আইভরি কফি নামে প্রতিষ্ঠান খুলে ফেলেন। 

এভাবে মল থেকে কফি বিন সংগ্রহ কি হাতির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

থাইল্যান্ডের সুরিন প্রদেশে তৈরি হয় হাতির মলের এই কফি। এই প্রক্রিয়ায় কফি তৈরির ফলে হাতির স্বাস্থ্যের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে চিয়ান সায়েনের গোল্ডেন ট্রায়াঙ্গল এশিয়ান এলিফ্যান্ট ফাউন্ডেশন বলছে, পুষ্টিসমৃদ্ধ ভাত ও ফলের সঙ্গে শুকনো কফির বিন মিশিয়ে খাওয়ালে তা হাতির স্বাস্থ্যের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না।

বিন শুকানো হচ্ছে। ছবি: এনপিআর

আসলেই কি এত টাকা খরচ করে খাওয়ার মতো এই কফি?

সন্দেহ নেই, এই কফির খরচটা মাত্রাতিরিক্তই মনে হবে। তাছাড়া যে পদ্ধতিতে এটি তৈরি হয়, তা-ও অরুচিকর ঠেকতে পারে অনেকের কাছে। তবে । কিন্তু অনেকের কাছেই কিন্তু এই কফির বিশেষ স্বাদ ও গন্ধ অন্যান্য অন্য যেকোনো কফির চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। এই কফিতে মাটি, চকলেট ও ক্যারামেলের স্বাদ পাওয়া যায়, তার জন্য সানন্দে মোটা টাকা খরচ করতে রাজি বহু কফিপ্রেমী।


  • সূত্র: ইন্ডিয়া টাইমস ডটকম
     

Related Topics

টপ নিউজ

কফি / হাতির মল থেকে কফি / ফিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • আজকের এই ফ্রিজের যুগেও যেভাবে টিকে আছে বরফকল 
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net