Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
12 October, 2024, 05:00 pm
Last modified: 12 October, 2024, 06:07 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক

১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী কর অব্যাহতি পেয়ে আসছিল ক্ষুদ্র ঋণের পথিকৃৎ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও বহাল ছিল ওই কর অব্যাহতি।
টিবিএস রিপোর্ট 
12 October, 2024, 05:00 pm
Last modified: 12 October, 2024, 06:07 pm
ফাইল ছবি

আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতির সুবিধা ফিরিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ বিষয়ে সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) প্রকাশ করেছে এনবিআর। এতে সই করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব।

এতে বলা হয়, আদেশ জারির তারিখ থেকেই এই সুবিধা কার্যকর হবে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী কর অব্যাহতি পেয়ে আসছিল ক্ষুদ্র ঋণের পথিকৃৎ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও বহাল ছিল ওই কর অব্যাহতি। বিভিন্ন মেয়াদে কর অব্যাহতি নবায়ন করা হতো। সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর অব্যাহতি ছিল।

তবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ রাখা হয়। সে বছরের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর পরিশোধ করতে হয় ব্যাংকটিকে।

গ্রামীণ ব্যাংক সেসময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদনও করে, কিন্তু তাতে সম্মতি পায়নি। এবার নতুন করে পাঁচ বছর তিন মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৮ বছর এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। শান্তিতে এই প্রতিষ্ঠানের সাথেই যৌথভাবে নোবেল জিতেছিলেন ড. ইউনূস।

গ্রামীণ ব্যাংকের পাশাপাশি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও ২০২৯ সালের জুন পর্যন্ত কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

কর অব্যাহতি / এনবিআর / গ্রামীণ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net