Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2026, 07:25 pm
Last modified: 17 July, 2026, 07:41 pm

Related News

  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • জাল স্বাক্ষর, ভুয়া সিল: যেভাবে চট্টগ্রাম বন্দর থেকে গায়েব হলো ৩ কোটি টাকার কনটেইনার
  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

পুলিশ জানায়, মিথ্যা ঘোষণায় এবং শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট খালাসের চেষ্টার ঘটনায় বন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তে সেজানের সম্পৃক্ততা পায় পুলিশ।
টিবিএস রিপোর্ট
17 July, 2026, 07:25 pm
Last modified: 17 July, 2026, 07:41 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার বিদেশি মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টার অভিযোগে এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃত যুবকের নাম শেখ সেজান (২৬)।

গত ১৫ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহমেদ এই তথ্য জানান।

পুলিশ জানায়, মিথ্যা ঘোষণায় এবং শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট খালাসের চেষ্টার ঘটনায় বন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তে সেজানের সম্পৃক্ততা পায় পুলিশ। পাচারকারী চক্রটি চীন থেকে 'ডিউটি ফ্রি বন্ডেড ফেব্রিক' ঘোষণার মাধ্যমে এসব মদ ও সিগারেট আমদানি করেছিল, যার মাধ্যমে সরকারের প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির পরিকল্পনা ছিল।

যেভাবে চলত সার্ভার হ্যাকিং

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এনবিআরের শুল্কায়ন প্রক্রিয়া 'অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম' (ASYCUDA World System) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন পোর্টালে অবৈধভাবে প্রবেশ করে সেজান ওই সিন্ডিকেটকে কারিগরি সহায়তা দিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেজান স্বীকার করেছেন যে, তিনি তার তথ্যপ্রযুক্তি জ্ঞান ব্যবহার করে শুল্ক কর্মকর্তাদের ইউজার আইডি ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধ পণ্য খালাস নিশ্চিত করতেন। এর আগে গ্রেপ্তার হওয়া আশরাফ হোসেন রাজু নামের অন্য এক আসামির আদালতে দেওয়া জবানবন্দিতেও সেজানের নাম উঠে এসেছে।

ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের ২০ মে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এক কাস্টমস কর্মকর্তার আইডি দিয়ে অননুমোদিতভাবে সিস্টেমে লগ-ইন করা হয়। পরবর্তীতে একই আইডি ব্যবহার করে সিগারেট চোরাচালান সংক্রান্ত এলসি রেজিস্ট্রেশন ও অ্যাক্টিভেশনের কাজ সম্পন্ন করা হয়।

এর আগে নড়াইলের লোহাগড়ায় সেজানের বাড়িতে অভিযান চালালেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তবে সেখান থেকে একটি স্যামসাং মোবাইল ফোন জব্দ করা হয়, যা দিয়ে তিনি অ্যাসাইকুডা সিস্টেমে প্রবেশ করতেন বলে পুলিশ দাবি করেছে।

সাত মামলার আসামি ও সাইবার অপরাধ

অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ জানান, সেজান একজন পেশাদার সাইবার অপরাধী। এর আগে সরকারি ওয়েবসাইট ক্লোন করে ভুয়া এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, ভূমি উন্নয়ন করের রসিদ এবং কোভিড-১৯ টিকাদান সনদ তৈরির অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ও তার সহযোগীরা সরকারি বিভিন্ন সেবার জাল পোর্টাল তৈরি করে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত সাতটি সাইবার অপরাধ ও জালিয়াতির মামলা রয়েছে।

সিন্ডিকেটের আরও ৭ জন গ্রেপ্তার

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই চোরাচালান সিন্ডিকেটের আরও সাত সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান খালেদ হোসেন মামুন ও পরিচালক বাকির হোসেন, প্রতিষ্ঠানের কর্মচারী খোরশেদ আলম রিপন ও মিজান, এবং সহযোগী আশরাফ হোসেন রাজু, খায়েজ আহমেদ আরিফ ও বড় রাজু। তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর থেকে ২৫০টি কনটেইনার নিখোঁজ হওয়ার সাম্প্রতিক খবর নিয়ে প্রশ্ন করা হলে ফয়সাল আহমেদ বলেন, এ বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

সার্ভার হ্যাকিং এবং চোরাচালান নেটওয়ার্কের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

Related Topics

টপ নিউজ

এনবিআর / চট্টগ্রাম বন্দর / হ্যাক / সিস্টেম হ্যাক / হ্যাকার / কাস্টমস / মদ / মদ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • জাল স্বাক্ষর, ভুয়া সিল: যেভাবে চট্টগ্রাম বন্দর থেকে গায়েব হলো ৩ কোটি টাকার কনটেইনার
  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net