সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
পলাতক সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেন আদালত।
রবিবার সকাল ১০টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান ২-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায় ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে।
তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে দুদকের টিম।
