Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2026, 06:45 pm
Last modified: 17 September, 2026, 09:24 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান
  • আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, অভিযোগপত্র দাখিলের অনুমোদন

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের

মনিরুল ইসলামের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২২৫ টাকা। তার মোট ব্যয় ৪০ লাখ ৭৮ হাজার ১২৮ টাকা। ফলে ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৩৫৩ টাকা।
টিবিএস রিপোর্ট
17 September, 2026, 06:45 pm
Last modified: 17 September, 2026, 09:24 pm
ফাইল ছবি

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের বিরুদ্ধে পৃথক সম্পদ বিবরণী তলব করে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ৫ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। অন্যদিকে, তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের ক্ষেত্রে আয়-সম্পদের অসঙ্গতি পাওয়া গেলেও তা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত হয়নি।

মনিরুল ইসলামের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২২৫ টাকা। তার মোট ব্যয় ৪০ লাখ ৭৮ হাজার ১২৮ টাকা। ফলে ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৩৫৩ টাকা।

এর বিপরীতে মনিরুল ইসলামের গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ২ কোটি ৩১ লাক ৯১ হাজার ৯৮০ টাকা। ফলে তার দখলে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৫ লাখঝ ৭৯ হাজার ৩৭৩ টাকা।

অন্যদিকে, জাকিয়া পারভীনের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা। তার মোট ব্যয় ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকা হওয়ায় ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ২৬ হাজার টাকা।

দুদকের হিসাবে, জাকিয়া পারভীনের গ্রহণযোগ্য আয় ১২ লাখ ৪০ হাজার টাকা। তার আয় ও ব্যয়সহ সম্পদের হিসাবে ৩২ লাখ ৮৬ হাজার টাকা ঘাটতি রয়েছে। এ কারণে তার অর্জিত সম্পদকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে চিহ্নিত না করে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

মনিরুল ইসলাম ও জাকিয়া পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।
 
Related Topics

টপ নিউজ

দুদক / সম্পদ বিবরণী / অতিরিক্ত পুলিশ সুপার / অনিয়ম / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান
  • আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, অভিযোগপত্র দাখিলের অনুমোদন

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net