Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ইকুয়েডরে মানবিক বিপর্যয়, হাসপাতালের বাথরুমেও মরদেহ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 April, 2020, 01:20 pm
Last modified: 29 April, 2020, 04:15 pm

Related News

  • ভেনেজুয়েলায় ট্রাম্পের শাসক পরিবর্তনের উদ্যোগ: ইরাকের বিপর্যয়ের পুনরাবৃত্তি?
  • পুরোনো পথেই ফিরল যুক্তরাষ্ট্র: লাতিন আমেরিকায় হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাসেরই ধারাবাহিকতায় আটক মাদুরো
  • লাতিন আমেরিকার কারাগারগুলোতেই কেন বিশ্বের দুর্ধর্ষ সব অপরাধী চক্রের জন্ম
  • ইকুয়েডরের কারাগারে দুটি গোষ্ঠীর দাঙ্গায় নিহত ৩১; ২৭ জনকেই ঝুলিয়ে হত্যা
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা

ইকুয়েডরে মানবিক বিপর্যয়, হাসপাতালের বাথরুমেও মরদেহ

সংক্রমিত রোগীর চাপে হাসপাতাল ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে ইকুয়েডরের গায়াকুইল শহরে। হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে ওঠায় সেখানকার একটি হাসপাতালের বাথরুমেও রাখা হচ্ছে লাশ। আর এসব পরিস্থিতির মধ্য দিয়েই চলছে স্বাস্থ্য কর্মীদের লড়াই। 
টিবিএস ডেস্ক
29 April, 2020, 01:20 pm
Last modified: 29 April, 2020, 04:15 pm
প্রয়োজনীয় সংখ্যায় পিপিই সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছেন ইকুয়েডরের ইউজিনো এস্পাজো হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। ছবি: জাপান টাইমস

করোনাভাইরাস সংক্রমণের আঞ্চলিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ভাইরাস প্রতিরোধের যুদ্ধে দেশটির সামনের সারির যোদ্ধা তথা স্বাস্থ্য কর্মীরা প্রতিদিনই নতুন নতুন সব 'মানবিক বিপর্যয়ের' কথা জানাচ্ছেন। 

সংক্রমিত রোগীর চাপে হাসপাতাল ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে ইকুয়েডরের গায়াকুইল শহরে। হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে ওঠায় সেখানকার একটি হাসপাতালের বাথরুমেও রাখা হচ্ছে লাশ। আর এসব পরিস্থিতির মধ্য দিয়েই চলছে স্বাস্থ্য কর্মীদের লড়াই। 

সেখানকার এক চিকিৎসক জানান, রোগীর চাপ মোকাবিলায় তারা বাধ্য হয়েই মৃতদের লাশ সরিয়ে যে শয্যায় তারা মারা গেছে সেখানে নতুন রোগীকে ভর্তি করছেন। 

লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ২৩ হাজার মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে। আর সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় ৬০০ জন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। 

সরকারের দাবিকে নাকচ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে এমন কথাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মীরা। খবর জাপান টাইমসের। 

গায়াকুইল শহরে কর্মরত ৩৫ বছর বয়সী এক নার্স জানান, তিনি যে 'দুঃসহ' অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তা পেশাগত এবং ব্যক্তিগত উভয়ভাবে তাকে প্রভাবিত করছে। 

গত মার্চে যখন দেশটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে তখন থেকেই কাজের চাপ দ্বিগুণ বেড়েছে দেশটির নার্সদের ওপর। আগে যেখানে ২৪ ঘণ্টায় তারা ১৫ জন রোগীর সেবা করতেন এখন তা উন্নীত হয়েছে ৩০ জনে। 

নিরাপত্তার স্বার্থে নামপ্রকাশে অনিচ্ছুক ওই নার্স জানান, 'এখানে (অসুস্থ) মানুষ আসছে… আর বলতে গেলে আমাদের সেবাদানের মাঝেই তারা মারা যাচ্ছে।'

যারা একটু সুস্থ তাদের সামান্য চিকিৎসা দিয়ে বড় হাসপাতাল থেকে ছাড়িয়ে অন্যান্য ছোট ক্লিনিক বা হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলেও জানান তিনি। গুরুতর অসুস্থ রোগীদের চাপ সামলাতেই তারা এমনটি করতে বাধ্য হচ্ছেন। 

এমনকি হাসপাতালের শল্য চিকিৎসা কক্ষ থেকেও রোগীদের অজ্ঞান করার যন্ত্র সরিয়ে জায়গার অভাবে সেখানেও ভেন্টিলেটর মেশিন স্থাপন করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইকুয়েডর / লাতিন আমেরিকা / করোনাভাইরাস / মানবিক বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ভেনেজুয়েলায় ট্রাম্পের শাসক পরিবর্তনের উদ্যোগ: ইরাকের বিপর্যয়ের পুনরাবৃত্তি?
  • পুরোনো পথেই ফিরল যুক্তরাষ্ট্র: লাতিন আমেরিকায় হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাসেরই ধারাবাহিকতায় আটক মাদুরো
  • লাতিন আমেরিকার কারাগারগুলোতেই কেন বিশ্বের দুর্ধর্ষ সব অপরাধী চক্রের জন্ম
  • ইকুয়েডরের কারাগারে দুটি গোষ্ঠীর দাঙ্গায় নিহত ৩১; ২৭ জনকেই ঝুলিয়ে হত্যা
  • জাতিসংঘ মহাসচিব পদে বৈশ্বিক প্রতিযোগিতা চায় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার আপত্তির সম্ভাবনা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net