Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2026, 05:30 pm
Last modified: 27 May, 2026, 05:33 pm

Related News

  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

বুধবার (২৭ মে) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাট ঘুরে দেখা গেছে, পুরো হাটজুড়েই পর্যাপ্ত পশুর মজুত রয়েছে। তবে সকাল থেকেই কেনাবেচায় ভিন্ন চিত্র লক্ষ করা গেছে। বিক্রেতা ও হাটের শ্রমিকরা জানিয়েছেন, আজ ভোর ৬টার পর থেকেই গরুর দাম কমতে শুরু করেছে।
টিবিএস রিপোর্ট
27 May, 2026, 05:30 pm
Last modified: 27 May, 2026, 05:33 pm
ছবি: টিবিএস

পবিত্র ঈদুল আজহার শেষ মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে পশুর পর্যাপ্ত জোগান থাকলেও ক্রেতা সংকটে দামের বড় ধরনের ধস নেমেছে। গরুর সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি হওয়ায় ব্যাপারী ও খামারিরা লোকসানের মুখে পড়েছেন। অন্যদিকে, দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

বুধবার (২৭ মে) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাট ঘুরে দেখা গেছে, পুরো হাটজুড়েই পর্যাপ্ত পশুর মজুত রয়েছে। তবে সকাল থেকেই কেনাবেচায় ভিন্ন চিত্র লক্ষ করা গেছে। বিক্রেতা ও হাটের শ্রমিকরা জানিয়েছেন, আজ ভোর ৬টার পর থেকেই গরুর দাম কমতে শুরু করেছে।

মেহেরপুর থেকে তিন দিন আগে ২৪টি গরু নিয়ে হাটে এসেছিলেন এক বিক্রেতা। এখন পর্যন্ত তাঁর ৫টি গরু অবিক্রিত রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, "বড় গরুগুলো আগে ৩ লাখ টাকা করে বিক্রি করেছিলাম, তাতে সব মিলিয়ে সমান সমান (ব্রেক ইভেন) হয়েছিল। কিন্তু এখন যে ৫টি আছে, সেগুলোর দাম ক্রেতারা ২ লাখও বলতে চায় না। শঙ্কায় আছি এগুলো বিক্রি করতে পারব কি না। গাবতলী হাটে আর আসব না। বাড়িতে সন্তান ও পরিবার আছে, ভেবেছিলাম ঈদের আগের দিন সব বিক্রি করে বাড়ি চলে যাব।"

একইভাবে গতকাল ৯টি গরু নিয়ে আসা মোহাম্মদ বিল্লাল বলেন, "সাড়ে ৫ মণ ওজনের গরুর দাম ক্রেতারা বলছে ১ লাখ ৩০ হাজার টাকা, অথচ এর বাজার মূল্য অন্তত ২ লাখ টাকা। এমন দাম হলে বিক্রি না করে খামারে ফেরত নিয়ে যাব। পরিবহন খরচ, হাটের জায়গা ভাড়া ও শ্রমিক খরচ মিলে প্রায় ২ লাখ টাকা লস হবে।"

ছবি: টিবিএস

মানিকগঞ্জ থেকে ৩টি গরু কিনে বিক্রির জন্য আনা নুরুল ইসলাম জানান, ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে কেনা গরুর দাম হাটে ১ লাখ টাকা বলা হচ্ছে। হাটে গরুর জোগান অনেক বেশি হলেও সে তুলনায় ক্রেতা নেই বলে জানান তিনি।

হাটে ট্রাকে গরু ওঠানোর কাজ করা শ্রমিক আব্দুল মতিন বলেন, "একদিন আগে যে গরু ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে, আজ তা ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভোর ৬টার পর থেকেই দাম কমেছে।"

বিপরীতে ক্রেতারা পছন্দের পশু তুলনামূলক কম দামে কিনতে পেরে আনন্দিত। কেরানীগঞ্জ থেকে আসা নিহাল হোসেন বিকেল ৪টার দিকে ২ লাখ ১০ হাজার টাকায় একটি গরু কিনেছেন। দাম পরিশোধের সময় খুশিতে তিনি বলেন, "ভাই, জিতেছি। দাম একদম রিজনেবল (যৌক্তিক)।" তবে ওই গরুর বিক্রেতা জানান, বাড়িতে ফেরত নেওয়ার খরচ বাঁচাতে তিনি ১৩ হাজার টাকা লোকসানে গরুটি বিক্রি করেছেন।

লাল রঙের ষাঁড় ৯০ হাজার টাকায় কেনা মোহাম্মদ আবুল কাশেম বলেন, "দাম ঠিকই আছে, বেশি নয়। গত বছরের চেয়েও দাম কম মনে হয়েছে।"

হাটের ভেতরে ক্রেতা কম থাকায় কিছু বিক্রেতাকে গেটের সামনে একটি করে গরু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমনই একজন বিক্রেতা হামিদুর বলেন, "ভেতরে আরও ২টি গরু আছে, কিন্তু এখানে একটি নিয়ে এসেছি যাতে কোনো ক্রেতার নজরে পড়ে।"

দীর্ঘ তিন বছর ধরে গরুর ব্যবসা করা আনোয়ারুল ইসলাম বলেন, "নির্বাচনের পর এটি প্রথম কোরবানি। অনেকে নাড়ির টানে গ্রামের বাড়িতে কোরবানি দিতে চলে গেছেন। একারণেই হয়তো ঢাকায় ক্রেতার সংখ্যা কম মনে হচ্ছে।"

ব্যবসায়ী ও ইজারাদাররা আশা করছেন, রাতের মধ্যে অবিক্রিত পশুগুলো বিক্রি হয়ে যাবে, তবে বড় অংকের লোকসানের আশঙ্কা থেকেই যাচ্ছে বিক্রেতাদের মনে।

Related Topics

টপ নিউজ

গাবতলী হাট / দাম / গরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net