Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2026, 06:35 pm
Last modified: 30 May, 2026, 06:40 pm

Related News

  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো
  • চামড়া রপ্তানি ১০-১২ বিলিয়ন ডলারে নিতে চলতি জুলাই মাসেই রোডম্যাপ নেবে সরকার: শিল্পমন্ত্রী
  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী

শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
30 May, 2026, 06:35 pm
Last modified: 30 May, 2026, 06:40 pm
ছবি: টিবিএস

দেশে কোরবানির মৌসুমে সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই 'এ' ও 'বি' গ্রেডের হয়ে থাকে উল্লেখ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, চামড়ার দাম মূলত দেশের চাহিদার ওপর নয়, বরং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে।

শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ব অর্থনীতি ও চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, "বিশ্বে অর্থনীতি এখন কিছুটা টালমাটাল অবস্থায় রয়েছে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে, কারণ বিশ্বব্যাপী মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে।"

তিনি আরও বলেন, "বিশ্বটা একটা ফ্যামিলির মতো; পৃথিবীর কোথাও যদি ক্রাইসিস দেখা দেয়, তবে এর প্রভাব আমাদের ওপর পড়তে পারে। কারণ আমরা যে চামড়া উৎপাদন করি, তার বেশিরভাগই বিদেশে রপ্তানি হয়ে যায়। এটা সত্য যে বর্তমানে বিশ্ব অর্থনীতি কিছুটা টালমাটাল অবস্থায় রয়েছে।"

এর আগে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে শহীদ জিয়ার আদর্শ নিয়ে কথা বলেন আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, "আমরা যখন স্লোগান দেই— 'এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে', তখন আমাদের ভাবতে হবে সেই জিয়ারা কোথায়? আসলে আমরা নিজেরাই নিজেদের নিয়ে স্লোগান দিচ্ছি। যারা জিয়ার আদর্শকে ধারণ করে, তারা কখনো আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। আমাদের নাম ব্যবহার করে কিছু লোক এমন কাজ করছে যে আমাদের দল ও সরকার বিতর্কিত হয়। কিছু দুশ্চরিত্র লোক কিশোর গ্যাং জন্ম দেয় বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য।"

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "বাংলাদেশে এমন প্রধানমন্ত্রী কি আগে ছিলেন যিনি নিজে গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে দেখছেন কোথাও বর্জ্য ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়েছে কি না? কোনো অব্যবস্থাপনা পেলেই তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এবার ৮ ঘণ্টার আগেই বর্জ্য পরিষ্কার করা হয়েছে; এতেই বোঝা যায় ইচ্ছা থাকলেই সব সম্ভব।"

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং সদর উপজেলা বিএনপির সেক্রেটারি শফিউল আলম রায়হান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Topics

টপ নিউজ

প্রাণিসম্পদ মন্ত্রী / চামড়া / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • ইরানে ১ ডলারের দাম ২০ লাখ রিয়াল, নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো
  • চামড়া রপ্তানি ১০-১২ বিলিয়ন ডলারে নিতে চলতি জুলাই মাসেই রোডম্যাপ নেবে সরকার: শিল্পমন্ত্রী
  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net