Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক

বিবিসি
27 May, 2026, 11:45 am
Last modified: 27 May, 2026, 11:45 am

Related News

  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

‎যে চাইনিজ সায়েন্স ফিকশন ট্রিলজি নিয়ে নেটফ্লিক্স সাড়া জাগানো ‘৩ বডি প্রবলেম’ সিরিজটি বানিয়েছে, তার মূল চলচ্চিত্র নির্মাণের স্বত্ব লিনের কোম্পানি ‘ইউজু গেমসে’র কেনা।
বিবিসি
27 May, 2026, 11:45 am
Last modified: 27 May, 2026, 11:45 am
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট

চীনের ধনকুবের এবং গেমিং টাইকুন লিন চিকে বিষ প্রয়োগে হত্যার দায়ে তার এক সাবেক সহকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীনা কর্তৃপক্ষ।

‎স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২০ সালে নেটফ্লিক্সের সঙ্গে একটি বড় চুক্তিতে লিনকে সাহায্য করেছিলেন জু ইয়াও। কিন্তু এরপর লিন তাকে সেখান সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জু তাকে বিষ প্রয়োগ করেন।

‎যে চাইনিজ সায়েন্স ফিকশন ট্রিলজি নিয়ে নেটফ্লিক্স সাড়া জাগানো '৩ বডি প্রবলেম' সিরিজটি বানিয়েছে, তার মূল চলচ্চিত্র নির্মাণের স্বত্ব লিনের কোম্পানি 'ইউজু গেমসে'র কেনা।

‎২০২৪ সালে জু-কে এই খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, গত ২১ মে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার ইউজু গেমস এক বিবৃতিতে তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করে বলেছে, 'শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।'

‎বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা মিস্টার লিনের জন্য গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার সহকর্মী হিসেবে কোম্পানির সব সদস্যই বিচারপ্রক্রিয়ার এই নিরপেক্ষতায় কৃতজ্ঞ।'

‎যেভাবে শুরু এই দ্বন্দ্বের

‎চীনা লেখক লিউ সিক্সিনের লেখা 'রিমেমব্র্যান্স অব আর্থস পাস্ট'-এর ওপর ভিত্তি করে 'থ্রি বডি প্রবলেম' সিরিজটি তৈরি। প্রথমে চীনা ভাষায় প্রকাশিত হলেও পরে এই বইগুলো প্রায় ৩০টি ভাষায় অনূদিত হয় এবং এর ওপর ভিত্তি করে একাধিক নাটক-সিনেমা তৈরি হয়।

‎২০২৪ সালে সম্প্রচারিত এই সিরিজ দ্রুতই স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা শোগুলোর একটিতে পরিণত হয়। লিনকেও মরণোত্তর এই সিরিজের অন্যতম নির্বাহী প্রযোজক (এক্সিকিউটিভ প্রডিউসার) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

‎ওই বছরই আদালত লিনকে হত্যার দায়ে জু-কে দোষী সাব্যস্ত করেন এবং তার এই হত্যার ছককে 'অত্যন্ত জঘন্য' বলে উল্লেখ করেন।

‎লিনের মৃত্যু চীনসহ গোটা বিশ্বের গেমিং ইন্ডাস্ট্রিতে বড় ধরনের শোকের ছায়া ফেলেছিল। সাংহাইভিত্তিক গেম ডেভেলপার ইউজু গেমসের প্রতিষ্ঠাতা ছিলেন লিন। কোম্পানিটি মূলত তাদের 'গেম অফ থ্রোনস: উইন্টার ইজ কামিং'-গেমের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

‎স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৮ সালে লিন এই সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজির প্রকল্পগুলো দেখভালের জন্য 'থ্রি-বডি ইউনিভার্স' নামের একটি অঙ্গপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে জু-কে নিয়োগ দেন।

‎কিন্তু ২০২০ সালে লিন ব্যবসার মূল দায়িত্বগুলো অন্য কর্মকর্তাদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিলে জু-এর সঙ্গে তার বিবাদ শুরু হয়।

‎এরপরই জু প্রোবায়োটিক বড়ির আড়ালে প্রাণঘাতী বিষ মিশিয়ে লিনকে খেতে দেন।

‎২০২০ সালের ডিসেম্বরে অসুস্থ বোধ করায় লিন হাসপাতালে যান। নয় দিন পর মাত্র ৩৯ বছর বয়সে তিনি মারা যান। হুরুন চায়না রিচ লিস্ট অনুযায়ী, সে সময় তার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান।

‎লিন হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিন পরই পুলিশ জু-কে গ্রেপ্তার করে। জু-এর এই বিষ প্রয়োগের কারণে লিন ছাড়াও আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন।

‎মঙ্গলবার চীনের 'ইকোনমিক অবজারভার' পত্রিকা জানিয়েছে, জু-এর বিষ প্রয়োগের শিকার একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: 'দেরিতে হলেও শেষ পর্যন্ত ন্যায়বিচার আসে।'

Related Topics

টপ নিউজ

নেটফ্লিক্স / বিষ প্রয়োগ / মৃত্যুদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • চট্টগ্রামে শিশু আয়াত হত্যা: প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net