Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
অনলাইন লুডু থেকে প্রেম, বিয়ে- পাকিস্তানি তরুণী ভারতে এসে শেষে পুলিশের জালে!

আন্তর্জাতিক

অনন্ত জানানে ও ইমরান কুরেশি, বিবিসি
24 February, 2023, 05:35 pm
Last modified: 24 February, 2023, 06:01 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

অনলাইন লুডু থেকে প্রেম, বিয়ে- পাকিস্তানি তরুণী ভারতে এসে শেষে পুলিশের জালে!

বছর তিনেক আগে অনলাইনে লুডু খেলতে গিয়ে মুলায়াম সিং যাদবের সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি তরুণী ইকরা জিওয়ানির। দুই দেশের ভঙ্গুর সম্পর্ক ও নানা প্রতিবন্ধকতার কথা জানা সত্ত্বেও তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
অনন্ত জানানে ও ইমরান কুরেশি, বিবিসি
24 February, 2023, 05:35 pm
Last modified: 24 February, 2023, 06:01 pm
ইকরা জিওয়ানি (বামে), মুলায়াম সিং যাদব (ডানে)। ছবি: ব্যাঙ্গালুরু পুলিশ/বিবিসি

চলতি বছরের জানুয়ারিতে এক পাকিস্তানি নারীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো এবং তাকে জাল আইডি কার্ড পেতে সহায়তা করায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। যে নারীকে তিনি সাহায্য করেছেন, তিনি সম্পর্কে তার স্ত্রী।

বছর তিনেক আগে অনলাইনে লুডু খেলতে গিয়ে ২১ বছর বয়সী মুলায়াম সিং যাদবের সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি তরুণী ইকরা জিওয়ানির (১৯)। সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। যদিও তারা জানতেন, তাদের একসঙ্গে থাকা বেশ কঠিন হবে। এর মূল কারণ হিসেবে রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক।

ভারত ও পাকিস্তানের মধ্যে যে সাপে-নেউলে সম্পর্ক তা ইতোমধ্যে সবারই জানা। ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। কিন্ত এই প্রতিবেশী দেশ দুটি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত তিনটি যুদ্ধে লিপ্ত হয়েছে। আর এসব কারণেই ভারত ও পাকিস্তানে ভ্রমণ করতে গেলে দুই দেশের মানুষের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে।

২০২০ সালে কোভিড লকডাউনের সময় জিওয়ানি ও যাদবের প্রেম শুরু হয়। যাদব বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করতেন এবং জিওয়ানি পাকিস্তানের হায়দ্রাবাদ শহরে পড়াশোনা করতেন।

গত বছর নেপালে গিয়ে বিয়ে করেন এই জুটি। ছবি: জিৎলাল যাদব/বিবিসি

অনলাইনে পরিচয়ের পর দুই দেশের প্রতিবন্ধকতা জানা সত্ত্বেও তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ইকরা জিওয়ানিকে তার পরিবার বিয়ের জন্য চাপ দিতে থাকলে তিনি যাদবের পরামর্শে পাকিস্তান ছেড়ে আসেন। যাদবের সাথে দেখা করতে তিনি দুবাই হয়ে নেপালে যান। পুলিশ বলছে, সেখানকার একটি মন্দিরে হিন্দু রীতিতে বিয়ে করেন তারা এবং ভারতে ফিরে আসেন।

পুলিশ জানায়, জিওয়ানির কাছে ভারতে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যাদব তার জন্য একটি জাল আধার কার্ডের (ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র) ব্যবস্থা করেন।

পুলিশের ভাষ্যে, যাদব প্রতিদিন কাজের জন্য বাইরে যেতেন এবং জিওয়ানি বাড়িতেই থাকতেন। কিন্তু তিনি প্রায়ই পাকিস্তানে নিজের মায়ের কাছে হোয়াটসঅ্যাপে কল করতেন, যার ফলে পুলিশ তাদের সন্ধান পেয়ে যায়।

বেঙ্গালুরুর পুলিশ কর্মকর্তারা বলছেন যে, তারা গত মাসে বেশ সতর্ক অবস্থায় ছিলেন কারণ ফেব্রুয়ারিতে শহরে দুটি বড় আন্তর্জাতিক ইভেন্ট হওয়ার কথা ছিল। এর একটি হলো অ্যারো ইন্ডিয়া এয়ার শো এবং অন্যটি জি-টুয়েন্টি অর্থমন্ত্রীদের বৈঠক।

আরও তদন্তের পর ইকরা জিওয়ানিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আটক করা হয় এবং ২০ জানুয়ারি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়। পরে ফেব্রুয়ারিতে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড জেলার ডেপুটি পুলিশ কমিশনার এস গিরিশ বিবিসিকে বলেন, "এখন পর্যন্ত তার বিরুদ্ধে শুধু অবৈধভাবে দেশে আসা ছাড়া আর কোনো অপরাধের অভিযোগ নেই। তবে তদন্ত চলছে।"

এ বিষয়ে জানতে বিবিসি ইকরা জিওয়ানি বা পাকিস্তানে তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি। এ সপ্তাহের শুরুতে পিটিআই নিউজ এজেন্সি জানিয়েছে, জিওয়ানির বাবা নিশ্চিত করেছেন যে তার মেয়ে বাড়িতে পৌঁছেছেন এবং তারা 'এই বিষয়ে কথা বলতে' চান না।

যাদবের মা শান্তি দেবী বলেন, দুই দেশের সরকার জিওয়ানি ও যাদবকে পুনরায় মিলিত হতে সাহায্য করবে বলে তার প্রত্যাশা।

"সে মুসলিম না পাকিস্তানি তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সে আমাদের পুত্রবধূ, আমরা তার যত্ন নেব", বলেন শান্তি দেবী। 

Related Topics

টপ নিউজ

ভারত / পাকিস্তান / জাল / আইডি কার্ড / পুলিশ / লুডু / প্রেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net