Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

খেলা

গোল
20 August, 2026, 11:30 am
Last modified: 20 August, 2026, 11:38 am

Related News

  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • ধর্ষণের দায়ে সাজা পাওয়া আলভেসের ক্ষতিপূরণের টাকা দিয়ে তোপের মুখে নেইমার
  • ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান 'বিস্ময়'কে কিনল বার্সেলোনা
  • স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ কেন ব্রাজিলিয়ান ফুটবলারদের দলে ভেড়াতে এত আগ্রহী?
  • নেইমারদের উদযাপনে কলা ছুড়ে মারলো দর্শক, ক্ষুব্ধ রিচার্লিসন

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি—এটা গুজব।’
গোল
20 August, 2026, 11:30 am
Last modified: 20 August, 2026, 11:38 am
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন—এমন খবর ছড়িয়ে পড়ার বিষয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিদের একজন শেখ জিহাদ হামাদার সঙ্গে এক বৈঠকে শাহাদা পাঠ করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টও এই দাবি আরও জোরালো করে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার অনুষ্ঠিত একটি বৈঠকের বিষয়ে কথা বলেছিলেন।

দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে শাহিন জানান, ব্রাজিল সফরের সময় তিনি সাও পাওলোভিত্তিক শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেন। তিনি ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথে যাওয়ার সময় ওই শেখের সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ তাকে জানান, কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করছিলেন। এরপর চার সপ্তাহ আগে কার্লোস তার সঙ্গে দেখা করেন, শাহাদা পাঠ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তবে রবার্তো কার্লোস এবার এসব বিষয়ে নীরবতা ভেঙেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।

বুধবার সৌদি আরবের সংবাদপত্র 'ওকাজ'-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার বলেন, 'ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি—এমন যে গুজব ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়।'

যে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে এই জল্পনা তৈরি হয়েছিল, সে বিষয়ে তিনি আরও বলেন, 'উদযাপনটি একাধিকভাবে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমরা আগ্রহী ছিলাম, কারণ তারা ক্যাথলিক। পাশাপাশি আমার স্ত্রী এবং তার মুসলিম বন্ধুদের উপযোগী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।'

Related Topics

টপ নিউজ

রবার্তো কার্লোস / ব্রাজিলিয়ান ফুটবলার / ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার / ইসলাম ধর্মগ্রহণ / মুখ খুললেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • ধর্ষণের দায়ে সাজা পাওয়া আলভেসের ক্ষতিপূরণের টাকা দিয়ে তোপের মুখে নেইমার
  • ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান 'বিস্ময়'কে কিনল বার্সেলোনা
  • স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ কেন ব্রাজিলিয়ান ফুটবলারদের দলে ভেড়াতে এত আগ্রহী?
  • নেইমারদের উদযাপনে কলা ছুড়ে মারলো দর্শক, ক্ষুব্ধ রিচার্লিসন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net