Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার

খেলা

টিবিএস ডেস্ক
31 January, 2025, 03:15 am
Last modified: 31 January, 2025, 03:25 am

Related News

  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • 'নেইমারকে ছাড়াও ব্রাজিল শিরোপার দাবিদার’

বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নেইমার। ক্লাবটির হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল এবং ৬৪ অ্যাসিস্ট করা ব্রাজিলিয়ান তারকা এই ফরোয়ার্ড ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন। কয়েকটি ক্লাব ঘুরে ১২ বছর পর সেই সান্তোসেই ফিরছেন তিনি।
টিবিএস ডেস্ক
31 January, 2025, 03:15 am
Last modified: 31 January, 2025, 03:25 am

সান্তোস, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল-হিলাল, সান্তোস; নিজের ফুটবল ক্যারিয়ারের চক্রটা এমন হবে, কখনও কি ভেবেছিলেন নেইমার! ভেবে থাকলেও নিশ্চয়তা ছিল না। কিন্তু সেটাই হতে যাচ্ছে। সৌদি প্রো লিগের দল আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাচ্ছেন ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন নেইমার।

২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে পাড়ি জমান নেইমার। তবে এই অধ্যায়টা মনে রাখার মতো হয়নি তার। চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তারকা এই ফুটবলারকে। ১৮ মাসের সফরে আল-হিলালের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন তিনি। এর মাঝেই কদিন আগে দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল হয়। 

মেজর সকার লিগের (এমএলএস) কয়েকটি ক্লাবের আগ্রহ ছিল নেইমারকে দলে নেওয়ার। তবে ব্রাজিলের গণমাধ্যম জানায় শৈশবের ক্লাব সান্তোস তাকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। হলোও তাই, সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোসে ফেরার ঘোষণায় নেইমার বলেছেন, 'ফুটবল খেলতে আমি সবচেয়ে ভালোবাসি। আমার পরিবার এবং বন্ধুরা ইতোমধ্যে আমার সিদ্ধান্ত সম্পর্কে জানে। আমি সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবো।'

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে নেইমার আরও বলেন, 'জন্ম নেওয়া, জীবনযাপন করা এবং সান্তোসের জন্য মারা যাওয়া; এই সম্মান কিছু মানুষের ভাগ্যে জোটে। আমি নিশ্চিত, কেবল সান্তোসই আমাকে সেই ভালোবাসা দিতে পারবে, যা আমি আগামী দিনের চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় বলে মনে করি।' 

View this post on Instagram

A post shared by Neymar Jr (@neymarjr)

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নেইমার। ২২৫ ম্যাচে ১৩৬ গোল এবং ৬৪ অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড ২০১১ সালে ৫০ বছর পর প্রথমবারের মতো সান্তোসকে কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতাতে সাহায্য করেন।

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। স্প্যানিশ ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন নেইমার। দেশের হয়ে ১২৮ আন্তর্জাতিক ম্যাচে তার গোল ৭৯টি, যা ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ। ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণপদক জয়ে বড় ভূমিকা রাখেন নেইমার। 

২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফরাসি ক্লাবটির হয়ে পাঁচটি লিগ ওয়ান শিরোপা জেতেন তিনি। ছয় বছরে পিএসজির হয়ে ১৭৩ ম্যাচে ১৮৮টি গোল করেছেন নেইমার, অ্যাসিস্ট করেছেন ৭৭টি।

Related Topics

টপ নিউজ

নেইমার / আল-হিলাল / সান্তোস / ব্রাজিলিয়ান ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • 'নেইমারকে ছাড়াও ব্রাজিল শিরোপার দাবিদার’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net