Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
সেমি-ফাইনালে হারলেও দলের খেলায় মুগ্ধ মরক্কোর ভক্তরা

টিবিএস ডেস্ক
15 December, 2022, 12:50 pm
Last modified: 15 December, 2022, 12:57 pm

Related News

  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
  • ‘হ্যান্ড অব গড’, ‘জানোয়ার গালি’, বেকহামের লাল কার্ড: বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার দ্বৈরথ বহু পুরনো

সেমি-ফাইনালে হারলেও দলের খেলায় মুগ্ধ মরক্কোর ভক্তরা

ফাইনালে উঠতে না পারলেও ভক্তরা অসন্তুষ্ট নন খেলোয়াড়দের পারফর্মেন্স নিয়ে। বিশ্বকাপের শেষ ম্যাচে অংশ নেওয়ার সুযোগ না হওয়ায় মনে দুঃখ থাকলেও অ্যাটলাস লায়নদের পাশে আছেন মরক্কোর ফুটবল ভক্তরা।
টিবিএস ডেস্ক
15 December, 2022, 12:50 pm
Last modified: 15 December, 2022, 12:57 pm
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে পরাজয়ে কাঁদছেন মরক্কোর এক ফুটবল ভক্ত। ছবি: সোরিন ফুরকোই/আল জাজিরা

শেষ চারে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ভেস্তে গেলো মরক্কোর বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন।

প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফাইনালে ওঠা হলো না তাদের। বৃহস্পতিবারের (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে সেমি-ফাইনালেই থেমে গেলো অ্যাটলাস লায়নদের কাতার বিশ্বকাপ যাত্রা।

তবে ফাইনালে উঠতে না পারলেও ভক্তরা অসন্তুষ্ট নন খেলোয়াড়দের পারফর্মেন্স নিয়ে। বিশ্বকাপের শেষ ম্যাচে অংশ নেওয়ার সুযোগ না হওয়ায় মনে দুঃখ থাকলেও অ্যাটলাস লায়নদের পাশে আছেন মরক্কোর ফুটবল ভক্তরা।

হারের পরেও গর্বিত মরক্কোর ফুটবল ভক্তরা। ছবি: আল জাজিরা

ম্যাচ শেষে আল বায়েত স্টেডিয়ামে কাসাব্লাঙ্কার হাসান চাডিলির সঙ্গে কথা হয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। হাসান বলেন, "আমি মিথ্যা বলব না, আমরা সত্যিই খানিটা মনঃক্ষুণ্ণ।"

"নকআউট ম্যাচগুলো জেতার পর আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিল। দুঃখজনকভাবে আমরা এই ম্যাচ উতরাতে পারিনি। তবে আমাদের দলের জন্য আমরা সত্যিই খুব গর্বিত," যোগ করেন হাসান।

ছবি: আল জাজিরা

তিনি আরও বলেন, "বিশ্বের সবচেয়ে বিস্ময়কর খেলোয়াড়রা রয়েছেন আমাদের দলে… কোচ (ওয়ালিদ রেগ্রাগুই) এবং প্রশিক্ষণ কর্মীরাও... এই সময় কাতারে থেকে ম্যাচ দেখা আমার এবং আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা আমি কখনই ভুলব না।"

সেমি-ফাইনালের আগের ম্যাচগুলোতে মরক্কোর ভক্তদের এতটা উচ্ছ্বাস-আনন্দ খুব একটা চোখে না পড়লেও গ্যালারি থেকে প্রায়ই 'ডিমা মাগরিব' (সর্বদা মরক্কো) কথাটি ভেসে আসতে শোনা গেছে।

ভক্তদের মতে, সারা বিশ্বের সমস্ত মুসলিম, আরব এবং আফ্রিকার মানুষদের আনন্দিত করতে পেরেছে মরক্কোর খেলোয়াড়রা।

আগের সপ্তাহে পর্তুগাল, তার আগে স্পেন এবং বেলজিয়ামকে হারিয়ে যতটা উচ্ছ্বসিত ছিল মরক্কোর ভক্তরা তার চেয়ে কয়েকগুণ বেশি উৎসাহ দেখা গেছে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে।

ইয়াসিন বুজিয়ান বলেন, "আমি সত্যিই আশা করছিলাম আমরা ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারব … তবে ফ্রান্স আমাদের চেয়ে ভাল খেলেছে।"

ছবি:রয়টার্স

"তবে সত্যি বলতে, আমি হতাশ নই। তারা (খেলোয়াড়রা) যতটুকু করতে পারত, তা করেছে। কেউ হয়তো এতটুকুও আশা করেনি। তারা অনেক মানুষকে খুশি করেছে- সারা বিশ্বের সমস্ত মুসলিম, আরব এবং আফ্রিকার মানুষদের আনন্দিত করতে পেরেছে তারা," যোগ করেন এই ভক্ত। 

মরক্কোর এক ফুটবল ভক্ত। ছবি: রয়টার্স

আগামী রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স; এবং এর আগের দিন শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় তৃতীয় স্থান নির্ধারণে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে মরক্কো।

ছবি:রয়টার্স

Related Topics

টপ নিউজ

মরক্কো-ফ্রান্স / বিশ্বকাপ ফুটবল / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
  • ‘হ্যান্ড অব গড’, ‘জানোয়ার গালি’, বেকহামের লাল কার্ড: বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার দ্বৈরথ বহু পুরনো

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net