Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
‘বেবি শার্ক’ গান নকলের অভিযোগ নাকচ, নির্দোষ দক্ষিণ কোরিয়ান প্রযোজকরা

আন্তর্জাতিক

বিবিসি
15 August, 2025, 07:30 pm
Last modified: 15 August, 2025, 07:30 pm

Related News

  • ইংরেজি প্রশ্ন ‘অস্বাভাবিক কঠিন’: বিতর্কের মুখে দক্ষিণ কোরিয়ায় ভর্তিপরীক্ষা প্রধানের পদত্যাগ
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল
  • যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের আগে কর্মীদের ভিসা সমস্যার সমাধান চায় দ.কোরিয়া
  • কোরীয় ভক্তরা কেন এতটা আবেগপ্রবণ? যেভাবে ভক্তদের মন জুগিয়ে চলেন এই ‘স্কুইড গেম’ তারকা
  • ট্রাম্পের শুল্কে ধাক্কা খেল দক্ষিণ কোরিয়ার কে-বিউটি শিল্প

‘বেবি শার্ক’ গান নকলের অভিযোগ নাকচ, নির্দোষ দক্ষিণ কোরিয়ান প্রযোজকরা

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের শিশুতোষ গায়ক জোনাথন রাইট দাবি করেন, তিনি ‘বেবি শার্ক’-এর কপিরাইটের মালিক এবং পিংকফং তার গান নকল করেছে।
বিবিসি
15 August, 2025, 07:30 pm
Last modified: 15 August, 2025, 07:30 pm
‘বেবি শার্ক’ গানটি ইউটিউবে প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়, বিশেষ করে হাতে ইশারা দেখিয়ে নাচ শেখানোর ভিডিও হিসেবে ‘বেবি শার্ক চ্যালেঞ্জ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবি: এপি

জনপ্রিয় গান 'বেবি শার্ক'-এর প্রযোজকরা মার্কিন সুরকারের কাজ নকল করেছে, এমন অভিযোগ খারিজ করেছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত। এ সিদ্ধান্তের মাধ্যমে ছয় বছর ধরে চলা এই আইনি লড়াই শেষ হলো। 

শিশুদের প্রিয় এই গানটির 'ডু ডু ডু ডু ডু ডু' অংশসহ ইউটিউবে এটি এখন পর্যন্ত ১৬ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। 

২০১১ সালে যুক্তরাষ্ট্রের শিশুতোষ গায়ক জোনাথান রাইট এই অংশটির শিশুদের লোকগানভিত্তিক একটি সংস্করণ রেকর্ড করেছিলেন। তারপর, ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার পিঙ্কফং কোম্পানি এর নিজস্ব সংস্করণ প্রকাশ করে।

২০১৯ সালে জোনাথন রাইট, যিনি জনি অনলি নামেও পরিচিত দাবি করেন, তিনি 'বেবি শার্ক'-এর কপিরাইটের মালিক এবং পিংকফং তার গান নকল করেছে। রাইট ২০১৯ সালে নিজের সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেছিলেন, যেখানে শিশুদের সঙ্গে হাত দিয়ে হাঙরের মুখের ভঙ্গি করে গান গাওয়া হয়েছিল।

তিনি দাবি করেন, পিঙ্কফং-এর সংস্করণ তার কাজের সঙ্গে পুরোপুরি মিলে গেছে এবং এজন্যে তিনি প্রায় ২১ হাজার ৬০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ চান।

কিন্তু পিঙ্কফং এর যুক্তি ছিল, তাদের সংস্করণ মূল লোকগানের একটি সাজানো রূপ, যা সবাই ব্যবহার করতে পারে। 

এদিকে আদালত রায় দিয়েছে, রাইটের সংস্করণকে মৌলিক বা সৃজনশীল কাজ বলা যাবে না। কারণ এই গান বহু বছর ধরেই শিশুদের লোকগান হিসেবে প্রচলিত ছিল এবং এতে তেমন কোনো নতুনত্ব নেই।

পিঙ্কফং এর 'বেবি শার্ক' গান ইউটিউবে প্রকাশের পরপরই দ্রুত ভাইরাল হয়ে ওঠে। ভিডিওতে শিশুদের নাচ শেখানোর জন্য হাতের ইশারা দেখানো হয়।

২০২০ সালে, কোভিড মহামারীর সময় 'বেবি শার্ক' ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওতে পরিণত হয় এবং সাত বিলিয়ন ভিউ পায়। এক বছরেরও বেশি সময়ে এটি ইউটিউবে ১০ বিলিয়ন ভিউ অতিক্রম করা প্রথম ভিডিও হয়ে ওঠে।

রাইট জানান, প্রথমে তিনি ভেবেছিলেন গানটি শিশুদের লোকগান হিসেবে প্রচলিত হওয়ায় যে কেউ ব্যবহার করতে পারবে। 

কপিরাইট মামলা করার ধারণা তখনই আসে, যখন তিনি জানতে পারেন দক্ষিণ কোরিয়ার বিরোধী রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টি-এর প্রচারে 'বেবি শার্ক' ব্যবহারের সময় পিঙ্কফঙ আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিল।

ধারণা করা হয়, গানটির উৎস মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৭০-এর দশকে। তবে 'বেবি শার্ক' বহু বছর ধরে বিভিন্ন দেশে গাওয়া হতো। ২০১০ সালে জার্মানিতে 'ক্লাইনার হাই' নামে এর একটি সংস্করণ ভাইরাল হয়েছিল।

পিঙ্কফং এর সংস্করণের আগে 'বেবি শার্ক'-এর আন্তর্জাতিক সংস্করণও ছিল, যেমন ফরাসি 'বেবে রেকুইন' এবং জার্মান ভাষায় 'লিটল শার্ক'। 

২০০৭ সালে ইউরোপে এগুলো ভাইরাল হয়, তবে কোনোটিই পিঙ্কফং এর মতো সাফল্য অর্জন করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

বেবি শার্ক / দক্ষিণ কোরিয়া / জোনাথান রাইট / পিঙ্কফং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ইংরেজি প্রশ্ন ‘অস্বাভাবিক কঠিন’: বিতর্কের মুখে দক্ষিণ কোরিয়ায় ভর্তিপরীক্ষা প্রধানের পদত্যাগ
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল
  • যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের আগে কর্মীদের ভিসা সমস্যার সমাধান চায় দ.কোরিয়া
  • কোরীয় ভক্তরা কেন এতটা আবেগপ্রবণ? যেভাবে ভক্তদের মন জুগিয়ে চলেন এই ‘স্কুইড গেম’ তারকা
  • ট্রাম্পের শুল্কে ধাক্কা খেল দক্ষিণ কোরিয়ার কে-বিউটি শিল্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net