Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, বললেন ন্যাটো কি ‘কাগুজে বাঘ’?

আন্তর্জাতিক

রয়টার্স
03 October, 2025, 05:50 pm
Last modified: 03 October, 2025, 06:02 pm

Related News

  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প

ট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, বললেন ন্যাটো কি ‘কাগুজে বাঘ’?

সম্প্রতি ট্রাম্প হঠাৎ করে সুর বদলে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘কিয়েভ রাশিয়ার কাছ থেকে দখল হওয়া সব অঞ্চল ফিরে পেতে পারে।’ এ সময় তিনি রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করেন।
রয়টার্স
03 October, 2025, 05:50 pm
Last modified: 03 October, 2025, 06:02 pm
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে ন্যাটো জোটকে 'কাগুজে বাঘ' বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে, তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা ভয়াবহ মাত্রার সংঘাত ডেকে আনবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে স্নায়ু যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে বড় মুখোমুখি পরিস্থিতি তৈরি করেছে। রুশ কর্মকর্তারা বলছেন, তারা এখন কার্যত পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছেন।

কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর সোচিতে ভালদাই আলোচনা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে পুতিন জানান, ইউক্রেনে রুশ সেনারা পুরো ফ্রন্টজুড়ে এগিয়ে যাচ্ছে এবং প্রায় পুরো ন্যাটো জোট এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে।

সম্প্রতি ট্রাম্প হঠাৎ করে সুর বদলে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, 'কিয়েভ রাশিয়ার কাছ থেকে দখল হওয়া সব অঞ্চল ফিরে পেতে পারে।' এ সময় তিনি রাশিয়াকে 'কাগুজে বাঘ' বলে কটাক্ষ করেন।

এ প্রসঙ্গে পুতিন বলেন, 'কাগুজে বাঘ? তাহলে এগিয়ে যান, সামলান এই কাগুজে বাঘটিকে। আমরা যদি পুরো ন্যাটো জোটের সঙ্গে যুদ্ধ করি, তারপরও অগ্রসর হচ্ছি। আমরা আত্মবিশ্বাসী, আর আমরা যদি কাগুজে বাঘ হই তাহলে ন্যাটো আসলে কী?'

ইউরোপের বিভিন্ন দেশের অভিযোগ, রুশ ড্রোন ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করছে। এ নিয়ে রসিকতা করে পুতিন বলেন, 'আমি ডেনমার্ককে প্রতিশ্রুতি দিয়েছি যে আর এমনটা করব না। আর আমার এমন ড্রোন নেই, যা উড়ে লিসবন পর্যন্ত যাবে।'

তবে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে তিনি গুরুতর সতর্কবার্তা দেন। পুতিন বলেন, 'আমেরিকার সেনাদের সরাসরি অংশগ্রহণ ছাড়া টমাহক ব্যবহার করা সম্ভব নয়। এর মানে হবে সম্পূর্ণ নতুন, গুণগতভাবে ভিন্ন মাত্রার সংঘাতের সূচনা। এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেও গভীর প্রভাব ফেলবে।'

Related Topics

টপ নিউজ

ন্যাটো / ট্রাম্প / পুতিন / রাশিয়া / ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন, তবে কেন বিদেশি জাহাজের সাহায্য প্রয়োজন?
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net