ইরান যুদ্ধের জেরে ইউরোপে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছেছে

ইউরোপে অবস্থানরত মার্কিন বাহিনীর কাছে সম্ভাব্য দীর্ঘস্থায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ‘নিশ্চিতভাবেই’ নেই বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।