রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বর্তমানে মস্কোতে চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক বিমান হামলায় তিনি আহত হয়েছিলেন।
পরবর্তীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে উন্নত চিকিৎসার জন্য মস্কোতে স্থানান্তর করা হয় বলে গুঞ্জন ছড়ায়। তবে ওই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন।
