Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
গলায় ভারী ধাতব চেইন, নিউইয়র্কে এমআরআই মেশিন টেনে নেওয়ায় আটকা পড়ে মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 July, 2025, 10:25 am
Last modified: 21 July, 2025, 01:13 pm

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০

গলায় ভারী ধাতব চেইন, নিউইয়র্কে এমআরআই মেশিন টেনে নেওয়ায় আটকা পড়ে মৃত্যু

সাধারণত এমআরআই করার আগে রোগীদের ধাতব জিনিস খুলে ফেলা ও বিশেষ পোশাক পরার জন্য বলা হয়, যাতে চুম্বকক্ষেত্রের কারণে দুর্ঘটনা না ঘটে।
টিবিএস ডেস্ক
21 July, 2025, 10:25 am
Last modified: 21 July, 2025, 01:13 pm
এমআরআই মেশিনের চুম্বকীয় ক্ষেত্র যেকোনো চুম্বকীয় বস্তু—চাবি, মোবাইল ফোন কিংবা অক্সিজেন ট্যাংককেও আকৃষ্ট করতে পারে। ছবি: এলিসন ব্র্যানলি/এবিসি নিউজ

নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্টবুরি এলাকার নাসাউ ওপেন এমআরআই সেন্টারে ভারী ধাতব নেকলেস পরা ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে এমআরআই মেশিনের চৌম্বকক্ষেত্র টেনে নেয়। এতে তিনি আটকা পড়ে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। খবর বিবিসি'র।

নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি অনুমতি ছাড়া এমআরআই মেশিন চলাকালীন কক্ষে প্রবেশ করেছিলেন। ওই প্রতিষ্ঠানের এক রোগী স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, নিহত ব্যক্তি তার স্বামী। তিনি বলেন, বুধবার নিজের এমআরআই স্ক্যান করানোর পর স্বামীকে ডেকে এনেছিলেন।

পুলিশ জানিয়েছে, 'মেডিকেল ইমার্জেন্সি' তৈরি হওয়ার কারণে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয় এবং বৃহস্পতিবার তিনি মারা যান। এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বকক্ষেত্র থাকে, যা শরীরের বিস্তারিত ছবি তোলার জন্য ব্যবহৃত হয়।

সাধারণত এমআরআই করার আগে রোগীদের ধাতব জিনিস খুলে ফেলা ও বিশেষ পোশাক পরার জন্য বলা হয়, যাতে চুম্বকক্ষেত্রের কারণে দুর্ঘটনা না ঘটে।

নাসাউ কাউন্টি পুলিশ জানায়, 'পুরুষটি গলায় একটি ভারী মেটাল চেইন পরে ছিলেন, যার কারণে তিনি মেশিনের দিকে আকৃষ্ট হন এবং এতে মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়।'

নিহত ব্যক্তির নাম প্রকাশ না করলেও, স্থানীয় টেলিভিশন স্টেশন নিউজ ১২ লং আইল্যান্ডকে অ্যাড্রিয়েন জোন্স-ম্যাকঅ্যালিস্টার জানিয়েছেন, নিহত ব্যক্তি তার স্বামী কিথ। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'সে আমাকে বিদায় জানিয়ে হাত নেড়েছিল, তারপর তার পুরো শরীর শিথিল হয়ে গেল।'

জোন্স-ম্যাকঅ্যালিস্টার জানান, তিনি হাঁটুর এমআরআই করাচ্ছিলেন এবং পরে স্বামীকে তাকে ওঠাতে সাহায্য করার জন্য ডেকে এনেছিলেন। স্বামী তখন ২০ পাউন্ড (৯ কেজি) ওজনের একটি চেইন পরেছিলেন, যা ওজন প্রশিক্ষণের জন্য ব্যবহার করতেন।

তিনি বলেন, 'মেশিন এক মুহূর্তে তাকে ঘুরিয়ে টেনে নিয়ে গেল এবং তিনি এমআরআই মেশিনের সঙ্গে ধাক্কা খেলেন।'

তিনি আরও জানান, টেকনিশিয়ান তার স্বামীকে মেশিন থেকে সরানোর চেষ্টা করেছিলেন।

'আমি বলছিলাম, আপনি কি মেশিন বন্ধ করতে পারবেন?' আমি বলছিলাম, '৯১১-এ ফোন করুন, কিছু করুন, এই মেশিনটা বন্ধ করুন!''

বিবিসি নাসাউ ওপেন এমআরআই-এর সঙ্গে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানায়, এমআরআই মেশিনের চুম্বকক্ষেত্র যেকোনো চুম্বকীয় বস্তু—চাবি, মোবাইল ফোন কিংবা অক্সিজেন ট্যাংককেও আকৃষ্ট করতে পারে।

এতে স্ক্যানারের ক্ষতি হতে পারে বা রোগী ও কর্মীদের আহত করার সম্ভাবনা থাকে।

২০০১ সালে নিউ ইয়র্ক সিটির এক মেডিক্যাল সেন্টারে এক ছয় বছর বয়সী শিশু মাথার খুলি ফেটে মারা গিয়েছিল, কারণ এমআরআই পরীক্ষার সময় একটি অক্সিজেন ট্যাংক চুম্বকশক্তির কারণে ঘরের অপর পাশ থেকে তার দিকে ছুটে আসে।

Related Topics

টপ নিউজ

এমআরআই / মৃত্যু / চুম্বক / ধাতব চেইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net