Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
পাকিস্তানে দেয়াল টপকে নারী ও দুই শিশুর ওপর পোষা সিংহের হামলা, গ্রেপ্তার মালিক

আন্তর্জাতিক

সিএনএন
08 July, 2025, 11:45 am
Last modified: 08 July, 2025, 11:48 am

Related News

  • চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
  • সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও বেশ কয়েকটি মুসলিম দেশ: পাকিস্তান

পাকিস্তানে দেয়াল টপকে নারী ও দুই শিশুর ওপর পোষা সিংহের হামলা, গ্রেপ্তার মালিক

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সিংহটি খামারের একটি খোলা খাঁচা থেকে পালিয়ে গিয়েছিল। পরে মালিকরা সিংহটিকে ধরে নিয়ে দ্রুত একটি গাড়িতে তুলে অন্যত্র চলে যায়।
সিএনএন
08 July, 2025, 11:45 am
Last modified: 08 July, 2025, 11:48 am
দেয়াল টপকে পালিয়ে যায় সিংহটি। ছবি: লাহোর পুলিশের এক্স প্লাটফর্ম

পাকিস্তানের লাহোর শহরে একটি পোষা সিংহ বাড়ির ওয়াল টপকে পালিয়ে যায় এবং পথে এক নারী ও দুই শিশুকে আক্রমণ করে। এ ঘটনায় সিংহের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার জোহান টাউন এলাকায় একটি খামার থেকে পালিয়ে সিংহটি গলির ভেতরে ওই নারী এবং ৫ ও ৭ বছর বয়সী দুই শিশুকে আঘাত করে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিংহটি কংক্রিটের দেয়াল থেকে লাফিয়ে পেছন থেকে এক নারীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এক ব্যক্তি সিংহ পালিয়ে যাওয়া খামার থেকে হাতে কিছু নিয়ে বেরিয়ে এসে সিংহটিকে নারীর কাছ থেকে তাড়িয়ে দেন। এরপর সিংহটি আরও দূরে গিয়ে সেখানে থাকা দুই শিশুকে আক্রমণ করে।

অ্যাসোসিয়েট প্রেস সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সিংহের আক্রমণে ওই নারী ও দুই শিশুর মুখমণ্ডল এবং বাহুতে আঘাত লেগেছে, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

লাহোর পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছে যে, সিংহটি খামারের একটি খোলা খাঁচা থেকে পালিয়ে গিয়েছিল। মালিকরা সিংহটিকে ধরে নিয়ে যান, দ্রুত একটি গাড়িতে তুলে অন্য জেলায় লুকিয়ে পড়েন।

লাহোর পুলিশের অপারেশনসের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল মুহাম্মদ ফয়সল কামরান বলেছেন, শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, সিংহটিকে উদ্ধার করে বন্যপ্রাণী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pet lion mauls 3 in Lahore farmhouse, 2 children critically injured.

A lion kept as a pet at a private farmhouse in Lahore's Johar Town attacked a family on Thursday, critically injuring two children and leaving one woman wounded, police said.

The injured were rushed to a… pic.twitter.com/Y1qr7zfwNF— Nukta Pakistan (@NuktaPakistan) July 4, 2025

লাহোর পুলিশ তিনজনকে পুলিশ সেলে আটকানো অবস্থায় একটি ছবি এবং সিংহটিকে খাঁচায় রাখা ভিডিও প্রকাশ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, সিংহটির মালিকের সিংহ পালনের লাইসেন্স ছিল না এবং তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনের আওতায় মামলা করা হবে। এই আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা প্রায় ১৭ হাজার ৫০০ ডলারের জরিমানা হতে পারে।

পাঞ্জাবের বন্যপ্রাণী ও পার্ক বিভাগ এর চীফ রেঞ্জার সৈয়দ কামরান বুখারী সিএনএন-কে বলেন, বিভাগ তিনজনের বিরুদ্ধে "সবচেয়ে কঠোর শাস্তি" চাইছে। বুখারী বলেন, তারা সম্পূর্ণ অবৈধভাবে সিংহটিকে বন্দি করে রেখেছিল।

পাকিস্তানে বন্য বিড়াল, যেমন সিংহ, পোষা প্রাণী হিসেবে রাখা একটি সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয় এবং এটি অস্বাভাবিক নয়। তবে সিংহ পালনের জন্য লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং বড় বিড়ালগুলোকে শহরের বাইরে রাখতে হয়।

পুলিশের ডেপুটি ইনস্পেক্টর কামরান বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাটি দেখায় কিভাবে বন্যপ্রাণী অনেক সময় লাইসেন্স বা অনুমতি ছাড়াই বেআইনিভাবে রাখা হয়, যার ফলে অনেক মানুষের জীবন ঝুঁকিতে পড়ে।

পাঞ্জাব সরকার রোববার ঘোষণা দিয়েছে, প্রদেশব্যাপী লাইসেন্স ছাড়া সিংহ পালনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। এ পর্যন্ত ১৮টি সিংহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জনকে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পোষা সিংহ / পালিয়ে গেছে / দেয়াল টপকে / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
  • সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের
  • মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও বেশ কয়েকটি মুসলিম দেশ: পাকিস্তান

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net