Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
মোহাম্মদপুরে অস্ত্র হাতে ‘ভাইরাল আলভি’সহ গ্রেপ্তার ৩ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2025, 05:35 pm
Last modified: 05 July, 2025, 06:12 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 

মোহাম্মদপুরে অস্ত্র হাতে ‘ভাইরাল আলভি’সহ গ্রেপ্তার ৩ জন কারাগারে

এদের মধ্যে মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩) নামে একজন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।
টিবিএস রিপোর্ট
05 July, 2025, 05:35 pm
Last modified: 05 July, 2025, 06:12 pm
ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব তাদের গ্রেপ্তার করে। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতার করেছে র‍্যাব-২। সংস্থাটি জানিয়েছে, এদের মধ্যে মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩) নামে একজন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।

গ্রেপ্তার অন্য তিন জন হলো—মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)। এরমধ্যে আকাশ হাওলাদারকে কিশোর সংশোধনাগারে এবং অন্য তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।     

শনিবার (৫ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান গ্রেপ্তারকৃতদের  আদালতে হাজির করেন। এরপর  আলভিসহ তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে এই মামলায় মো. আকাশ হাওলাদার নামে একজন প্রাপ্তবয়স্ক না হওয়ায়- তাকে কিশোর সংশোধনাগার আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এসব আদেশ দেন। 

এদিন তাদের পক্ষে কোন আইনজীবী ছিলো না। 

কারাগারে যাওয়া অপর আসামিরা হলো মোশারফ হোসেন ওরফে আলভি (২৩), মো. হৃদয় (৩১) ও মো. ইলিয়াস হাজী (২০)। 

মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৪ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতিকাজে ব্যবহৃত একটি দেশে তৈরি সামুরাই অস্ত্র উদ্ধার করা হয় ।

র‍্যাব বলেছে, ডাকাত সদস্যরা মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এসময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চার জনকে আটক করা গেলেও- তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।

Related Topics

টপ নিউজ

ডাকাতির প্রস্তুতি / গ্রেপ্তার / মোহাম্মদপুর / কারাগারে প্রেরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net