Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 02:10 pm
Last modified: 09 March, 2026, 02:18 pm

Related News

  • মোহাম্মদপুরে পরিত্যক্ত ব্যাগে মিলল ১০ ককটেল
  • মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার আরও ২, মোট গ্রেপ্তার ৫
  • এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজের তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
  • মোহাম্মদপুর: মোগল আমলের জনপদ থেকে ঢাকার অপরাধের হটস্পট
  • ইরানের ড্রোন হামলার ভয়ে ব্রিটিশ বিমানঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 02:10 pm
Last modified: 09 March, 2026, 02:18 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় একটি তেল পাম্পে নির্ধারিত সীমার বেশি জ্বালানি না দেওয়ায় এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে কর্মীদের হুমকি দিয়েছেন। রোববার (৮ মার্চ) দুপুর ২টা ৫৩ মিনিটে আসাদগেটের সোনারগাঁও ফুয়েল পাম্পে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সৈয়দ মাহমুদুল ইলা। 

পুলিশ ও পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাহমুদুল ইলা পাম্পে এসে লাইনে না দাঁড়িয়ে নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। গাড়ির ভেতরে থাকা তার স্ত্রী অসুস্থ দাবি করে তিনি দ্রুত তেল দেওয়ার অনুরোধ করেন। দীর্ঘ লাইন থাকলেও মানবিক কারণে ব্যবস্থাপকের অনুমতি নিয়ে তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়।

তেল নেওয়ার পর তিনি সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত তেল দাবি করেন। পাম্পকর্মীরা এতে অস্বীকৃতি জানালে তিনি উত্তেজিত হয়ে পড়েন। 

পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইলা তেল নেওয়া শেষ করে এক কর্মীর সঙ্গে তর্কে জড়ান এবং হঠাৎ পিস্তল বের করে তার দিকে তেড়ে যান। পরে উপস্থিত লোকজন তাকে নিবৃত করার চেষ্টা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, 'সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেটও বিষয়টি সম্পর্কে অবগত আছেন। পরে ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।'

এ বিষয়ে সৈয়দ মাহমুদুল ইলা বলেন, 'আমার স্ত্রীর সকালে চোখের অপারেশন হয়েছে। আমি দীর্ঘ দুই ঘন্টা তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। পরে আমি ওখানে একজন দাঁড়িয়ে থাকা সার্জেন্টকে রিকোয়েস্ট করে অসুস্থতার কথা জানালে সিরিয়াল ভঙ্গ করে সেখানে তেল নিতে যাই। পরে আমাকে তারা ১৫০০ টাকা তেল দেয়।'

তিনি অভিযোগ করেন, পাম্পের লোকজন তাকে ধাক্কা দিয়েছে এবং গালিগালাজ করেছে। তিনি বলেন, 'আমি তাদের ২ হাজার টাকার তেল দিতে বললে তারা উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আমার কাছে টাকা বৈধ পিস্তল বের করে তাকে মারার জন্য উদ্যত হই। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাইসেন্স দেখানোর পর আমাকে ছেড়ে দেওয়া হয়েছে।' 

সিসিটিভি ফুটেছে দেখা যায় সেখানে আপনাকে তারা কেউ ধাক্কা দেয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ফুটেজটি কেটে দেওয়া হয়েছে'। 

Related Topics

টপ নিউজ

পিস্তল / হুমকি / মোহাম্মদপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • মোহাম্মদপুরে পরিত্যক্ত ব্যাগে মিলল ১০ ককটেল
  • মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার আরও ২, মোট গ্রেপ্তার ৫
  • এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজের তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
  • মোহাম্মদপুর: মোগল আমলের জনপদ থেকে ঢাকার অপরাধের হটস্পট
  • ইরানের ড্রোন হামলার ভয়ে ব্রিটিশ বিমানঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net