Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2026, 10:00 pm
Last modified: 13 October, 2026, 10:13 pm

Related News

  • কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
  • আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩
  • সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ১
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

কেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আইন মোতাবেক আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি। অপরাধ আছে। এখন এই অপরাধটা সে করেছে কি না, তার মোবাইল কেউ ব্যবহার করছে কি না সেটা যাচাই করছি।’ 
টিবিএস রিপোর্ট
13 October, 2026, 10:00 pm
Last modified: 13 October, 2026, 10:13 pm
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) এক পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম জুবায়ের আহমদ। তিনি পেশায় একজন পাথর ব্যবসায়ী। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামে।

জানা যায়, আজ দুপুরে জুবায়েরকে থানায় ডেকে নেওয়া হয়। তবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি জানান, জুবায়ের আহমদ থানায় 'আত্মসমর্পণ' করেছেন।

প্রসঙ্গত, পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদ দুই দিন আগে এক ফেসবুক পোস্টে লেখেন, '১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।'

স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের আহমদ শনিবার ফেসবুকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি দিয়ে এই পোস্ট দেন। এই পোস্টের জন্য মঙ্গলবার উপজেলা বিএনপির সেক্রেটারি আলী আকবর এবং সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল তাকে থানায় ডেকে নিয়ে পুলিশের কাছে তুলে দেন। এরপর পুলিশ তাকে আটক করে।

এদিকে, আটকের পর জুবায়েরের ফেসবুক পোস্টটিও আর পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে উপজেলা বিএনপির সেক্রেটারি আলী আকবর এবং সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল জানান, 'বিষয়টি পুলিশ দেখছে।'

তবে এ বিষয়ে তারা আর কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উসমান গনি বলেন, 'জুবায়ের আহমদ নামে একজনকে আটক করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে আটক করা হয়েছে। উপজেলা বিএনপির সেক্রেটারি আলী আকবর তাকে আত্মসমর্পণ করাতে নিয়ে এসেছিলেন।'

ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য 'আত্মসমর্পণ' কেন করবে- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, 'সেটাইতো! আত্মসমর্পণ কেন করবে? আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।'

কেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এ প্রশ্নের জবাবে ওসি বলেন, 'আইন মোতাবেক আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি। অপরাধ আছে। এখন এই অপরাধটা সে করেছে কি না, তার মোবাইল কেউ ব্যবহার করছে কি না সেটা যাচাই করছি।' 

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জুবায়েরের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তখন পর্যন্ত তিনি থানায় আটক অবস্থায় ছিলেন।

Related Topics

টপ নিউজ

সিলেট / পাথর ব্যবসায়ী / আটক / ফেসবুক পোস্ট / প্রবাসী কল্যাণমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
  • আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩
  • সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ১
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net