Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 03:50 pm
Last modified: 12 March, 2026, 03:56 pm

Related News

  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার
  • সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা: ৭ জনকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ নামে একটি কর্মসূচি ঘোষণা করে গতকাল ভোরে জিরো পয়েন্ট এলাকায় গিয়েছিলেন অধ্যাপক জামাল উদ্দীন। সেখান থেকেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কর্মসূচিটি ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলার কথা ছিল, তবে পদযাত্রার প্রথম দিনেই তিনি গ্রেপ্তার হন।
টিবিএস রিপোর্ট
12 March, 2026, 03:50 pm
Last modified: 12 March, 2026, 03:56 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল (বুধবার) সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে 'বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬' নামক একটি কর্মসূচি পালনের সময় তাকে আটক করে পল্টন থানা পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই কারাগারে পাঠানো হয়। 

আজ আদালতে জামাল উদ্দীনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

উল্লেখ্য, 'বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা' নামে একটি কর্মসূচি ঘোষণা করে গতকাল ভোরে জিরো পয়েন্ট এলাকায় গিয়েছিলেন অধ্যাপক জামাল উদ্দীন। সেখান থেকেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কর্মসূচিটি ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলার কথা ছিল, তবে পদযাত্রার প্রথম দিনেই তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাফি আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে জামাল উদ্দীনের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণ, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রের সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয / গ্রেপ্তার / জামিন নামঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার
  • সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা: ৭ জনকে গ্রেপ্তার

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net