Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 08:10 pm
Last modified: 08 July, 2026, 08:19 pm

Related News

  • ‎নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে ‎
  • জনগণের পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন
  • ‘অনুমোদন পেলেও বিচারবহির্ভূত হত্যার সুযোগ নেই’: আইজিপির বক্তব্যে এইচআরএসএসের নিন্দা
  • আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি: পুলিশ সদর দপ্তর
  • গত ২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২,৯৫৭; পুলিশের হাতে ৪৬%

উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 08:10 pm
Last modified: 08 July, 2026, 08:19 pm
ছবি: সংগৃহীত

সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, আতাউল্লাহ শাহর বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৫ জুলাই যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় গ্রেফতারের আবেদনের পাশাপাশি ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। 

আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর কোনাপাড়ার 'মিনি কক্সবাজার' এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশে বালুর মাঠে 'উগ্রবাদী সংগঠনের' কিছু ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য 'প্রশিক্ষণ নিতে' জড়ো হয়েছে। পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। 

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কী কারণে জড়ো হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত। 

শুনানি শেষে আতাউল্লাসহ ছয়জনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই দলের অন্য ৫ সদস্য হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়েজিত। 

রিমান্ড শেষে আজ বুধবার আতাউল্লাহ শাহসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকি দুজন সাবির ও হোসাইনের বিরুদ্ধে আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Related Topics

টপ নিউজ

এনসিপি / গ্রেপ্তার / বহিষ্কার / আটক / পুলিশ / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
    স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
    নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
    বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো
  • ছবি: টিবিএস
    বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

Related News

  • ‎নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপির ছেলে তিন দিনের রিমান্ডে ‎
  • জনগণের পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন
  • ‘অনুমোদন পেলেও বিচারবহির্ভূত হত্যার সুযোগ নেই’: আইজিপির বক্তব্যে এইচআরএসএসের নিন্দা
  • আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি: পুলিশ সদর দপ্তর
  • গত ২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২,৯৫৭; পুলিশের হাতে ৪৬%

Most Read

1
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

2
স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
অর্থনীতি

স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

5
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net