Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
বর্ষায়ও পাতে উঠছে না ইলিশ, নেপথ্যে ঠিক কী কারণ?

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
07 July, 2025, 01:40 pm
Last modified: 07 July, 2025, 01:43 pm

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • জোবায়েদ হত্যা মামলায় জামিন মেলেনি বর্ষার
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

বর্ষায়ও পাতে উঠছে না ইলিশ, নেপথ্যে ঠিক কী কারণ?

বর্তমানে ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে ১ লাখ ১২ হাজার টাকায়। ফলে কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে ১,৭৫০ থেকে ২,৮০০ টাকা।
সৈয়দ মেহেদী হাসান
07 July, 2025, 01:40 pm
Last modified: 07 July, 2025, 01:43 pm
বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ছবি: টিবিএস

বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। অল্প পরিমাণে মাছ বাজারে পাওয়া গেলেও তার দাম আকাশচুম্বী। বর্তমানে ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে ১ লাখ ১২ হাজার টাকায়। ফলে কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে ১,৭৫০ থেকে ২,৮০০ টাকা। এর মধ্যেও যদি দুই কেজি বা তার চেয়ে বড় ইলিশ পাওয়া যায়, তাহলে প্রতি কেজিতে দাম আরও বেড়ে যাচ্ছে।

বরিশালের কাগাশুরা থেকে পোর্ট রোডে ইলিশ কিনতে এসেছেন এনায়েত হোসেন। তিনি বলেন, 'পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য মান সাইজের কিছু ইলিশ নিতে এসেছিলাম। এসে দেখি গাড়ি ভাড়ার টাকাই গচ্ছা গেছে।'

তিনি বলেন, 'পোর্ট রোডে সাত-আট বছর আগেও আষাঢ় মাসে প্রতিদিন এক-দেড় হাজার মণ ইলিশ উঠতো। অথচ এখন দিনে ৩০/৪০ মণও আসে কিনা সন্দেহ। যা আসে তা নানান সিন্ডিকেটের কারণে এত বেশি দাম হয় যে আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।'

পোর্ট রোডের খুচরা বিক্রেতা রুবেল হাওলাদার বলেন, 'জেলেরাই কম মাছ পাচ্ছে। যা পাচ্ছে তা সড়ক পথে ঢাকা চলে যাচ্ছে। যে কারণে স্থানীয় বাজারে মাছ পাওয়া যায় না।'

তিনি বলেন, 'এক সপ্তাহ আগে বাজারে এক পিসও ইলিশ পাওয়া যেত না। কয়েকদিন হল কিছু কিছু আসছে। এগুলো অধিকাংশই নদীর মাছ বিধায় দাম বেশি। সাগরের মাছ আসতে শুরু করলে দাম কমে যাবে।'

বাজার ঘুরে দেখা গেছে, বড় আকারের ইলিশের দাম গত ১০ দিনের ব্যবধানে মণ প্রতি ১২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ছবি: টিবিএস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলে সুজন আকন বলেন, 'নিষেধাজ্ঞা নেই তবে সাগর উত্তাল। সিগন্যাল থাকায় অনেক বোট মালিক সাগরে বোট পাঠায়নি। তাছাড়া, সাগরেও চাহিদামতো মাছ পাওয়া যাচ্ছে না। এখন এক একটি বোট নিয়ে সাগরে যেতে ন্যূনতম পাঁচ লাখ টাকার মালামাল প্রয়োজন হয়। সেই টাকা উঠবে কি-না, তারতো নিশ্চয়তা নেই।'

বাজার ঘুরে দেখা গেছে, ৪০০ গ্রাম সাইজের প্রতিমণ ইলিশের দাম ৬৮ থেকে ৭০ হাজার, ৮শ-৯শ গ্রাম সাইজের প্রতিমণ ইলিশ এক লাখ টাকা, এক কেজির বেশি সাইজের প্রতিমণ ইলিশ এক লাখ আট থেকে এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি কচ্ছে। বড় আকারের ইলিশের দাম গত ১০ দিনের ব্যবধানে মণ প্রতি ১২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপণ কান্তি ঘোষ বলেন, 'রোববার পোর্ট রোড পাইকারি বাজারে ৩০ মনের মত ইলিশ এসেছে। সাগরে সিগন্যাল থাকায় জেলেরা সাগরে যেতে পারছেন না। সাগরের মাছ আসতে শুরু করলে বাজারের সংকট থাকবে না। তখন দামও কমে আসবে।'

তিনি বলেন, 'গতকালের চেয়ে আজকে বাজারে ইলিশের দাম কিছুটা কমতে পারে। কলাপাড়ার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে জেনেছি কয়েকটি ট্রলার এসেছে। এতে স্থানীয় বাজারে সরবরাহ বাড়বে।'

রিপণ কান্তি আরও বলেন, 'পদ্মা সেতু হয়ে যাওয়ায় সড়ক পথে দ্রুতই মাছ ঢাকায় পাঠাতে পারেন আড়ৎদারেরা। এজন্য ট্রলার থেকে মাছ তুলেই ভালো দামের জন্য ঢাকায় পাঠান। এতে কিছুটা সংকট স্থানীয় বাজারে তৈরি হয়।'

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশ বিক্রি / বর্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • জোবায়েদ হত্যা মামলায় জামিন মেলেনি বর্ষার
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net