Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

বিবিসি
07 July, 2025, 12:15 pm
Last modified: 07 July, 2025, 12:14 pm

Related News

  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের জেরে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

এর আগে ২০২৪ সালে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালুর দিকে এগোয়, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বিবিসি
07 July, 2025, 12:15 pm
Last modified: 07 July, 2025, 12:14 pm

ছবি: ব্লুমবার্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ব্রিকসের সমালোচনা করে আসছেন। এই জোট মূলত সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যেই গঠিত হয়েছে।

রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, 'কোনো দেশ ব্রিকসের যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না।'

ব্রিকস সদস্যরা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই মন্তব্য এল।

গত বছর ব্রিকসের সদস্য দেশের তালিকা আরও বড় হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। 

এই জোটের দেশগুলোতে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস।

চলতি সপ্তাহান্তে (উইকএন্ড) ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিকস নেতাদের বৈঠক শুরু হয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং জোটটিকে কূটনীতির মঞ্চ হিসেবে তুলে ধরেছেন।

রোববার ব্রিকস দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি 'আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা' তৈরি করছে।

ব্রিকস নেতারা গত জুনে ইরানের ওপর সামরিক হামলারও নিন্দা করেছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেন। 

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবারই প্রথম সম্মেলনে অনুপস্থিত ছিলেন। তার পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং যোগ দেন। 

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে সম্মেলনে যোগ দেন।

এর আগে ২০২৪ সালে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালুর দিকে এগোয়, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
 
Related Topics

টপ নিউজ

ব্রিকস / ব্রিকস জোট / ট্রাম্প / ট্রাম্পের শুল্ক / মার্কিন শুল্ক / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের জেরে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net