Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2025, 06:45 pm
Last modified: 05 July, 2025, 06:52 pm

Related News

  • ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫

ডাকাতির ঘটনায় গত চার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।
টিবিএস রিপোর্ট
05 July, 2025, 06:45 pm
Last modified: 05 July, 2025, 06:52 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দেড় কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর একজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো পাঁচ আসামি হলেন—মো. আবদুল্লাহ আল মামুন (২৫), মো. জাহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৬), মো. জয় হাসান (২৩), মো. বিজয় (২০) ও মো. সাব্বির হোসেন (২২)। এদের মধ্যে মামুন, সোহাগ, জয় ও বিজয়ের তিন দিন করে এবং সাব্বিরের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া মো. আরিয়ান (২০) নামের অপর এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানিতে পাঁচ আসামির পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আরিয়ানকে শিশু দাবি করে তাঁর আইনজীবী জামিন চান। শুনানি শেষে আদালত রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের ডিসি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডাকাতির ঘটনায় গত চার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।

জানা গেছে, ১ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)–এর প্রধান ফটকের উত্তর পাশে যাত্রীছাউনির সামনে এই ডাকাতির ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রে সজ্জিত ও মুখোশধারী ১০–১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় এসবের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

পুলিশ জানায়, প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন ও তার কয়েকজন সহযোগী পূর্বপরিকল্পিতভাবে ডাকাতির ছক আঁকেন। ঘটনার দিন তুহিন 'উবার রাইড শেয়ার' ব্যবহার করে গাড়িতে উত্তরা যাচ্ছিলেন। তিনি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে সহযোগীদের জানান। এরপর নির্ধারিত স্থানে এসে দলটি গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারদের কাছ থেকে সৌদি রিয়াল, ওমানি রিয়াল, কুয়েতি দিনারসহ আনুমানিক ১ কোটি ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতিতে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডাকাতি / গ্রেপ্তার / রিমান্ড / কারাগারে / বৈদেশিক মুদ্রা / ডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net