Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
খাবারে ইঁদুর ও পোকামাকড় পাওয়ায় জাপানের জনপ্রিয় বিফ বোল চেইন সাময়িক বন্ধ

আন্তর্জাতিক

সিএনএন
01 April, 2025, 09:55 am
Last modified: 01 April, 2025, 10:01 am

Related News

  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • ঐতিহ্যবাহী বনাম ট্রেন্ডি খাবার, কোনটি বেশি জনপ্রিয়?
  • ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!

খাবারে ইঁদুর ও পোকামাকড় পাওয়ায় জাপানের জনপ্রিয় বিফ বোল চেইন সাময়িক বন্ধ

জাপানের বৃহত্তম গিউদন (বিফ বোল) পরিবেশক সুকিয়া শুক্রবার টোকিওর উপকণ্ঠের একটি শাখার খাবারে পোকামাকড় পাওয়ার পর বাকি শাখাগুলো সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। এর কয়েক সপ্তাহ আগে, তোত্তোরির একটি শাখায় মিসো সূপের বাটিতে ইঁদুর পাওয়া গিয়েছিল।
সিএনএন
01 April, 2025, 09:55 am
Last modified: 01 April, 2025, 10:01 am
ছবি: এএফপি

জনপ্রিয় জাপানি রেস্টুরেন্ট চেইন সুকিয়া খাবারে ইঁদুর ও পোকামাকড় পাওয়ার পর এই সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২ হাজারের বেশি শাখার প্রায় সবকটিই বন্ধ রেখেছে।

জাপানের বৃহত্তম গিউদন (বিফ বোল) পরিবেশক সুকিয়া শুক্রবার টোকিওর উপকণ্ঠের একটি শাখার খাবারে পোকামাকড় পাওয়ার পর বাকি শাখাগুলো সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। এর কয়েক সপ্তাহ আগে, তোত্তোরির একটি শাখায় মিসো সূপের বাটিতে ইঁদুর পাওয়া গিয়েছিল।

দূষণ ও কীটপতঙ্গ সমস্যা মোকাবিলায় সুকিয়া জানায়, ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেশিরভাগ শাখা বন্ধ থাকবে। খাদ্য নিরাপত্তা নিয়ে ক্রেতাদের ক্ষোভ কমাতে প্রতিষ্ঠানটি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে আবারও 'গভীর দুঃখপ্রকাশ' করেছে।

বিবৃতিতে বলা হয়, 'আমরা এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে ও আন্তরিকভাবে নিচ্ছি। নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।'

খাদ্য দূষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি শাখা সাময়িকভাবে বন্ধ রেখে কীটনাশক প্রয়োগ ও পরিদর্শন করা হয়। জানুয়ারি থেকে ইঁদুরের ছবি সামাজিক মাধ্যমে ছড়ালেও সুকিয়া মার্চের শেষ পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ২২ মার্চ এক বিবৃতিতে তারা জানায়, কীটপতঙ্গ ও ইঁদুর প্রবেশ রোধে 'সতর্ক পর্যালোচনা ও অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা' নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবেশনের আগে এক কর্মী মিসো সূপ পরীক্ষা না করায় এ ঘটনা ঘটে। তবে এতে অন্য কোনো ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়নি।

শুক্রবার টোকিওর সর্বশেষ খাদ্য দূষণের ঘটনায় সুকিয়া জানায়, ক্ষতিগ্রস্ত গ্রাহককে অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং কারণ নির্ধারণে তদন্ত চলছে।

২০২৪ সালের শুরুর হিসাবে, সুকিয়া জাপানে ১,৯৫৭টি এবং বিদেশে ৬৭৫টি শাখা পরিচালনা করছে, যার মধ্যে চীন, তাইওয়ান, থাইল্যান্ড ও ব্রাজিলও রয়েছে।

আরেক জনপ্রিয় গিউদন চেইন ইওশিনোয়া, যার জাপান ও আন্তর্জাতিক বাজারে শাখা আছে, ১,২৫৯টি শাখা নিয়ে দেশটির দ্বিতীয় বৃহত্তম চেইন।

সুকিয়ার মূল প্রতিষ্ঠান জেনশো হোল্ডিংস দেশি-বিদেশি একাধিক রেস্টুরেন্ট ব্র্যান্ড পরিচালনা করে।

Related Topics

টপ নিউজ

সুকিয়া / রেস্টুরেন্ট / খাবার / সাময়িক বন্ধ / খাদ্য দূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • ঐতিহ্যবাহী বনাম ট্রেন্ডি খাবার, কোনটি বেশি জনপ্রিয়?
  • ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net