Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
১২,০০০ ডলারের গাড়িতে অফিসে আসা বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তিকে ঢুকতে দিলেন না নিরাপত্তারক্ষী

আন্তর্জাতিক

ইয়াহু ফিন্যান্স
31 October, 2024, 01:05 pm
Last modified: 03 November, 2024, 04:10 pm

Related News

  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

১২,০০০ ডলারের গাড়িতে অফিসে আসা বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তিকে ঢুকতে দিলেন না নিরাপত্তারক্ষী

এলভিএমএইচের প্রধান এবং বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি বার্নার্ড আরনল্ট একবার নিজের অফিসে একটি সাধারণ পুজো ২০৫ জিটিআই চালিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু গেটের নিরাপত্তারক্ষী মনে করেছিলেন, আরনল্টের মতো উচ্চ পদস্থ একজন ব্যক্তির পক্ষে এত সাধারণ গাড়ি চালানো অসম্ভব। ফলে, নিরাপত্তারক্ষী আরনল্টকে তার নিজের অফিসে প্রবেশ করতে দেননি।
ইয়াহু ফিন্যান্স
31 October, 2024, 01:05 pm
Last modified: 03 November, 2024, 04:10 pm
বার্নার্ড আরনল্ট। ছবি: রয়টার্স

সব বিলিয়নিয়ার চমকপ্রদ সুপারকারে করে নিজেদের অফিসে যান না। যেমনটি, এলভিএমএইচের প্রধান এবং বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি বার্নার্ড আরনল্ট একবার নিজের অফিসে একটি সাধারণ পুজো ২০৫ জিটিআই চালিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু গেটের নিরাপত্তারক্ষী মনে করেছিলেন, আরনল্টের মতো উচ্চ পদস্থ একজন ব্যক্তির পক্ষে এত সাধারণ গাড়ি চালানো অসম্ভব। ফলে, নিরাপত্তারক্ষী আরনল্টকে তার নিজের অফিসে প্রবেশ করতে দেননি।

১৯৯০-এর দশকে যখন আরনল্টের ধনসম্পদ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, তখন তিনি চলাফেরার জন্য একটি সূক্ষ্ম উপায় বেছে নেন। তিনি একটি পুজো ২০৫ জিটি আই গাড়ি  কিনেছিলেন। এটি একটি ছোট আকারের গাড়ি, যেটির তখনকার সময়ে বাজারমূল্য ছিল প্রায় ১২ হাজার মার্কিন ডলার। 

যদিও অনেক বিলিয়নিয়ারে সাধারণত উচ্চপ্রোফাইল গাড়ি বা বিলাসবহুল লিমোজিন পছন্দ করেন, আরনল্ট এমন একটি গাড়ি খুঁজছিলেন যেটি তিনি ব্যবহার করতে পারেন এবং যেটি কারও দৃষ্টি আকর্ষণ করবে না। এটি বিলাসিতার বদলে ব্যবহারিকতা এবং নিরাপত্তার জন্য বেশি দরকার ছিল।

মোটরিওনলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, আরনল্ট নিরাপত্তার জন্য তার পুজো গাড়িতে পরিবর্তন এনেছিলেন। এই কমপ্যাক্ট গাড়িটিকে বি২ আর্মর দেওয়া হয়েছিল। এ ধরনের আর্মর বড় ক্যালিবারের গুলি থেকে সুরক্ষা দেয়। গাড়িটিতে ছিল বুলেটপ্রুফ জানালা ও ভারী প্লেটিং, যা এর ওজন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

ছোট গাড়িটির ভেতরের পুরোটাই চামড়ায় মোড়ানো ছিল। অতিরিক্ত আর্মর থাকা সত্ত্বেও, গাড়িটি দেখতে বেশ সাধারণ ছিল। চলাফেরার সময় যাতে কারও নজরে না আসে, তার জন্যই আরনল্ট এমনটা চেয়েছিলেন।

কিন্তু এই কৌশল একটি অপ্রত্যাশিত ও প্রায় হাস্যকর মুহূর্ত তৈরি করেছিল। একদিন যখন আরনল্ট পুজো গাড়িতে করে তার কর্মস্থলে পৌঁছালেন, তখন সিকিউরিটি গার্ড তাকে অফিসে প্রবেশ করতে দেননি। বিলিয়নিয়ারের পরিচয় না জানায়, গার্ড বিশ্বাস করতে পারছিলেন না যে আরনল্টের মতো একজন ধনী ব্যক্তি এতটা সাধারণ গাড়ি চালাবেন।

তবে এ থেকে বোঝা যায়, আরনল্ট তার কৌশলের মাধ্যমে কতটা সফল হয়েছিলেন।

আজকের দিনে আরনল্টের সাধারণ পুজো ২০৫ জিটিআই একটি সংগ্রাহকের সামগ্রীতে পরিণত হয়েছে। এর সাধারণ শুরুর পরও, গাড়িটির অনন্য ইতিহাস এবং এলভিএমএইচ চেয়ারম্যানের সাথে সম্পর্ক এটিকে আকর্ষণীয় করে তুলেছে।

২০১৮ সালে এটি নিলামে প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। বর্তমানে এটি প্রায় ৬৬ হাজার ডলার দাম হাঁকিয়ে বাজারে ফিরে এসেছে। এ ধরনের গাড়ির জন্য যা আশা করা যায়, তার তুলনায় এটি অনেক বেশি দাম। তবে, এর পূর্বের মালিকের দৃষ্টিকোণ থেকে এটি সংগতিপূর্ণ।

আরনল্ট বর্তমানে বিশাল এলভিএমএইচ সাম্রাজ্যের তদারকি করছেন। এতে ৭৫টি বিলাসবহুল ব্র্যান্ড যেমন লুই ভিতোঁ ও টিফানি অন্তর্ভুক্ত। তবে, সম্প্রতি এলভিএমএইচের শেয়ার মূল্য কমে যাওয়ার কারণে ৫৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন আরনল্ট। 

Related Topics

টপ নিউজ

বিলিয়নিয়ার / বার্নার্ড আরনল্ট / নিরাপত্তা রক্ষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net