Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
06 January, 2026, 09:30 am
Last modified: 06 January, 2026, 09:35 am

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • নিজের পুরস্কার ট্রাম্পকে দিতে চান মাচাদো; ‘ভাগাভাগি বা হাতবদল সম্ভব নয়’, জানাল নোবেল ইনস্টিটিউট

২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার

এই মোট সম্পদ বৃদ্ধির প্রায় এক-চতুর্থাংশই এসেছে মাত্র আটজন বিলিয়নেয়ারের হাত ধরে।
দ্য গার্ডিয়ান
06 January, 2026, 09:30 am
Last modified: 06 January, 2026, 09:35 am
ছবি: আইস্টক

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তি তাদের সম্পদে রেকর্ড ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার যোগ করেছেন। এই মোট সম্পদ বৃদ্ধির প্রায় এক-চতুর্থাংশই এসেছে মাত্র আটজন বিলিয়নেয়ারের হাত ধরে।

ডোনাল্ড ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী জয় এবং ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও ধাতব পণ্যের বাজারে ঊর্ধ্বগতি এই সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এর ফলে শীর্ষ ধনীদের সম্মিলিত নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে।

মোট লাভের প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে ইলন মাস্ক, জেফ বেজোস, ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং অ্যালফাবেট ইনকর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজসহ আটজন বিলিয়নেয়ারের সম্পদের কারণে। যদিও ২০২৪ সালে নিট সম্পদ বৃদ্ধির এই প্রবণতা আরও বেশি কেন্দ্রীভূত ছিল। সে বছর একই আটজন বিলিয়নেয়ার বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর মোট সম্পদ বৃদ্ধির ৪৩ শতাংশের মালিক ছিলেন।

২০২৫ সালে ল্যারি এলিসনের নিট সম্পদ বেড়েছে ৫৭ দশমিক ৭ বিলিয়ন ডলার, যার ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে।

এদিকে ইলন মাস্কের নিট সম্পদ ১৯০ দশমিক ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৬২২ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে, অস্ট্রেলিয়ান বিলিয়নেয়ার জিনা রাইনহার্ট বিরল ধাতু খাতে বিনিয়োগের মাধ্যমে নিজের নিট সম্পদ ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে প্রায় তিনগুণ বাড়িয়ে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন।

তবে হাতেগোনা কয়েকজন বিলিয়নেয়ারের নিট সম্পদ কমেছেও। তাদের মধ্যে রয়েছেন ফিলিপাইনের বিলিয়নেয়ার ম্যানুয়েল ভিলার, যিনি ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।

তার আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান 'গোল্ডেন এমভি হোল্ডিংস ইনকর্পোরেশন'-এর শেয়ার লেনদেন ছয় মাস স্থগিত থাকার পর শেয়ারের দাম ৮০ শতাংশ কমে যাওয়ায় ভিলারের নিট সম্পদ নেমে এসেছে ১০ বিলিয়ন ডলারে।

বেসরকারি সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট অক্সফামের হিসাবে, বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির নিট সম্পদের এই ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি ৩৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে যথেষ্ট ছিল।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার এক বিবৃতিতে বলেন, 'অসমতা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত। শীর্ষ পর্যায়ে রেকর্ড পরিমাণ সম্পদ জমা হলেও সাধারণ মানুষের সম্পদ স্থবির হয়ে আছে, এমনকি কমছে, আর ঋণের সংকট ক্রমেই গভীর হচ্ছে।'

 

Related Topics

টপ নিউজ

বিলিয়নিয়ার / সম্পদ / ২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • নিজের পুরস্কার ট্রাম্পকে দিতে চান মাচাদো; ‘ভাগাভাগি বা হাতবদল সম্ভব নয়’, জানাল নোবেল ইনস্টিটিউট

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net