Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2026, 09:05 pm
Last modified: 08 September, 2026, 09:14 pm

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নথি সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের প্রকৃত মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের নামে জার্সির ইউবিএস ব্যাংকে ওই অর্থ রয়েছে। গত ৬ আগস্ট প্রতিষ্ঠানটির হিসাবে ৫.৩০ মিলিয়ন পাউন্ড জমা ছিল।
টিবিএস রিপোর্ট
08 September, 2026, 09:05 pm
Last modified: 08 September, 2026, 09:14 pm
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি: সংগৃহীত

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাজরুল ইসলাম মজুমদার এবং তার স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, দুদকের যৌথ তদন্ত দলের (জেআইটি) দলনেতা ও উপপরিচালক মো. রউফুল ইসলাম তাদের বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ চেয়ে আবেদন করেন। 

নথি সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের প্রকৃত মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের নামে জার্সির ইউবিএস ব্যাংকে ওই অর্থ রয়েছে। গত ৬ আগস্ট প্রতিষ্ঠানটির হিসাবে ৫.৩০ মিলিয়ন পাউন্ড জমা ছিল।

দুদকের আবেদনে বলা হয়, আইল অব ম্যানের ঠিকানায় নিবন্ধিত ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড ২০১৯ সালের ১৭ মে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটির নামে ইউবিএস জার্সিতে ব্যাংক হিসাব খোলা হয় একই বছরের ২ অক্টোবর। অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে, নাজরুল ইসলাম মজুমদার, তার পরিবারের সদস্য ও সহযোগীরা বাংলাদেশের ২৬টি ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৩৫ হাজার কোটি টাকা নিয়েছেন। পরে ওই অর্থ আত্মসাৎ করে মূলত যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি এবং হংকংয়ে পাচার করা হয়েছে। এ ঘটনায় মানিলন্ডারিং, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দুটি মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও দুটি মামলা করা হয়েছে।  

এর মধ্যে ২০২৫ সালের ২০ আগস্ট দায়ের করা একটি মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন।

দুদকের আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নাজরুল ইসলাম মজুমদার জার্সিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। তার স্ত্রী নাসরিন ইসলাম যুক্তরাজ্যের নাগরিক এবং তিনিও যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি জার্সিতে অর্থ বিনিয়োগ করেছেন। বিদেশে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। 

বিদেশে অর্জিত সম্পদ ও বিনিয়োগের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সংশ্লিষ্ট আয়কর রিটার্নেও প্রকাশ করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নাসা / নাসা গ্রুপ / সম্পদ / জব্দ / আদালত / যুক্তরাজ্য / পাউন্ড / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
  • আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net