Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় জনতার ভিড়, সতর্ক অবস্থানে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 09:55 pm
Last modified: 09 September, 2025, 10:14 pm

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় জনতার ভিড়, সতর্ক অবস্থানে পুলিশ

এ বিষয়ে রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘‘আমরা শুনতে পেয়েছি ক্যাম্পাসের আশেপাশে ‘উৎসুক’ জনতা ভিড় করছে। এই উৎসুক জনতা আসলে কারা সেটি নিশ্চিত হতে পারিনি। তবে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে বহিরাগত ঢুকে বিশৃঙ্খলা করতে পারবে না।’
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 09:55 pm
Last modified: 09 September, 2025, 10:14 pm
রাত ৯টার দিকে শাহবাগ মোড়ের চিত্র। ছবি: টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে আজ সন্ধ্যায় (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের আশেপাশের এলাকায় 'উৎসুক' জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

আমাদের প্রতিবেদকরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ে দুইটি গ্রুপে বিভক্ত জনতা অবস্থান করছে। একই সময়ে বাংলামোটর মোড়ে প্রায় ২০০ থেকে ৩০০ জনের জমায়েত লক্ষ্য করা যায়। এছাড়া মাজার গেট ও নীলক্ষেত এলাকাতেও অনুরূপ জমায়েতের খবর পাওয়া গেছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ''আমরা শুনতে পেয়েছি ক্যাম্পাসের আশেপাশে 'উৎসুক' জনতা ভিড় করছে। এই উৎসুক জনতা আসলে কারা সেটি নিশ্চিত হতে পারিনি। তবে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে বহিরাগত ঢুকে বিশৃঙ্খলা করতে পারবে না।'

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'বাংলামোটর থেকে বিএনপি-যুবদলের একটা মিছিল ঢাবি ক্যাম্পাস অভিমুখে যাচ্ছে।'

এতে তিনি আরও দাবি করেন, 'শাহবাগ, হাইকোর্ট মাজারগেট, নীলক্ষেত সংলগ্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছে। যেকোনো মুহুর্তে বিএনপি-জামায়াত দাঙ্গা লাগার শঙ্কা রয়েছে।'

এর আগে ভোটগ্রহণ শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ক্যাম্পাসের চারপাশে জড়ো হওয়া লোকজন জামায়াত-শিবিরের।

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরকে ফোন করে তিনি বলেন, 'ভোটগ্রহণ চলার সময় থেকে চারপাশে জামায়াত-শিবিরের লোকজন জড়ো হয়েছে। এটা তো জামায়াত-শিবিরের ভোট না। এরা কেন আসবে?'

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয় / পুলিশ / ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net