Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সরকারের মধ্যে ‘কুম্ভকর্ণ সিনড্রোম’ দেখা যাচ্ছে: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2025, 04:10 pm
Last modified: 22 June, 2025, 04:15 pm

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 

সরকারের মধ্যে ‘কুম্ভকর্ণ সিনড্রোম’ দেখা যাচ্ছে: হোসেন জিল্লুর রহমান

২০২৫–২৬ অর্থবছরের বাজেট প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, ‘এটি একটি ‘ট্রাডিশনাল, প্রুডেন্ট’ বাজেট হলেও ‘ইমপ্যাক্টফুল’ নয়। বাজেটে প্রাইভেট সেক্টর, শ্রমিক খাত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ কিছু নেই; রয়েছে বৈষম্য। প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নেও তেমন কিছু দেখা যায়নি।’
টিবিএস রিপোর্ট
22 June, 2025, 04:10 pm
Last modified: 22 June, 2025, 04:15 pm
হোসেন জিল্লুর রহমান। ইলাস্ট্রেশন: টিবিএস

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, সরকারের প্রতি রেগে যাওয়ার সময় এসেছে। তবে সেটি 'অযৌক্তিক নয়', বরং 'সমাজ পরিবর্তনের জন্য পবিত্র রাগ' হওয়া উচিত।

তিনি বলেন, 'এই সরকারের মধ্যে একধরনের অদ্ভুত মানসিকতা দেখতে পাচ্ছি, যেটাকে বলা যায় 'নিউ ফর্ম অব কুম্ভকর্ণ সিনড্রোম'—শোনা হচ্ছে, কিন্তু প্রতিক্রিয়া নেই। যদিও এসব বলায় সরকার রাগ করতে পারে।'

রোববার (২২ জুন) সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত 'বাজেট ডায়লগ ২০২৫–২৬'-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হোসেন জিল্লুর বলেন, 'সংস্কারের সম্পূর্ণ অগ্রাধিকার এখন কিছু সাংবিধানিক বিষয়ে সীমাবদ্ধ। অথচ আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, তা ছিল বিচারব্যবস্থার দৈনন্দিন বাস্তবতা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানভিত্তিক সংস্কার নিয়ে। কিন্তু এগুলো এখন পুরোপুরি দৃষ্টির বাইরে চলে গেছে। আমি মনে করি, আমাদের এখন রেগে যাওয়ার সময় হয়েছে। এটি যুক্তিহীন রাগ নয়, পবিত্র রাগ—যার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা যায়।'

২০২৫–২৬ অর্থবছরের বাজেট প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, 'এটি একটি 'ট্রাডিশনাল, প্রুডেন্ট' বাজেট হলেও 'ইমপ্যাক্টফুল' নয়। বাজেটে প্রাইভেট সেক্টর, শ্রমিক খাত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ কিছু নেই; রয়েছে বৈষম্য। প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নেও তেমন কিছু দেখা যায়নি।'

তার মতে, আগামী ডিসেম্বরেই বাজেটের একটি মিডটার্ম রিভিউ হওয়া উচিত। তিনি বলেন, 'অনেকে বলেন, উপদেষ্টা পরিষদে চারজন অর্থনীতিবিদ রয়েছেন। কিন্তু সবাই অর্থনীতিবিদ হলেও কাঠামোর বাইরে যেতে হলে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। শুধু টেকনিক্যাল দক্ষতা যথেষ্ট নয়।'

অর্থনীতিতে 'নন-ট্যাক্স রেভিনিউ'-তে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলার পাশাপাশি তিনি বলেন, 'এক ধরনের উচ্চাভিলাষ বাদ দিয়ে বাজেটে আরেক ধরনের উচ্চাভিলাষ দেখা যাচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বিশ্লেষণ করলে দেখা যাবে এটি অবকাঠামোগত বাজেট। কিন্তু সক্ষমতার ঘাটতি দূর করার বিষয়ে তেমন কিছু নেই।'

দেশের অর্থনীতিতে সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন হোসেন জিল্লুর। এর মধ্যে অন্যতম 'স্পিড চ্যালেঞ্জ'—অর্থনীতি কী গতিতে এগোবে, তা নিশ্চিত করা। 'প্রতি বছর ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। আগের থেকেই অনেক বেকার বসে আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার মান উন্নয়ন জরুরি। শিক্ষা হচ্ছে, কিন্তু মানবসম্পদ তৈরি হচ্ছে না। এটি ঠিক না হলে বাংলাদেশ গতি পাবে না।'

দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'পরশু চট্টগ্রামের এক ব্যবসায়ী জানালেন, তিনি ১৭০ জন আসামির একটি মামলার ৯৫ নম্বর আসামি। এই 'গায়েবি মামলা'র সংস্কৃতি ব্যবসায়ী সমাজে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছে।' বিনিয়োগ স্থবিরতা কাটাতে হলে অর্থ মন্ত্রণালয় একা নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুরো সরকারকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি নতুন 'গ্রোথ ড্রাইভার' খুঁজে বের করার ওপরও জোর দেন হোসেন জিল্লুর। তিনি বলেন, 'আগামী দিনের প্রধান প্রবৃদ্ধির চালক হবে কৃষি। ফার্মাসিউটিক্যালস ও আইসিটিতে সম্ভাবনা থাকলেও কৃষিই হবে মূল চালক। সেজন্য এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে দুর্নীতি কমাতেও এখনই পদক্ষেপ জরুরি। চিন্তার উত্তরণের সময় এসেছে।'

Related Topics

টপ নিউজ

হোসেন জিল্লুর রহমান / বাজেট / পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net